চাকরি প্রার্থীদের অসাধারণ একটি সুখবর। এবার প্রায় 10 হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ বি ও সি পদে নিয়োগ করা হবে। সারা ভারতের যে কোনো জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। এমনকি ছেলে ও মেয়ে উভয় এই শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবে। SSC-র মাধ্যমে 2021 সালে নিয়োগ করা হবে 7035 জন, 2020 সালে নিয়োগ করা হয় 8582 জন এবং 2019 সালে 11271 জন্য। বিগত বছরের উপর ভিত্তি করে নিশ্চিত যে শূন্যপদ একটু বড়ো সংখ্যায় হয়ে থাকবে। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা SSC-র মাধ্যমে প্রকাশিত এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সবিস্তারে আলোচনা করা হল-
যে যে শূন্যপদে নিয়োগ করা হবে :স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রতিবছরের মতো এবছরও গ্রুপ সি (Group C) ও গ্রুপ বি( Group B) পদে নিয়োগ করা হবে।
মোট কতগুলো শূন্যপদ রয়েছে : বিগত বছরের নিয়োগ অনুযায়ী এবছরে প্রায় 10 হাজার পদে নিয়োগ করা হবে ( কিন্তু এই সংখ্যা কিছু বাড়তে বা কমতেও পারে) ।
শিক্ষাগত যোগ্যতা : SSC-র এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে গ্রেজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স সাধারণত হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন।
মাসিক বেতন : বিভিন্ন পদ অনুযায়ী বেতনের কাঠামো বিভিন্ন। তবে বেতন শুরু হবে 25500 - 151100/- পর্যন্ত।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 23-12-2021 থেকে এবং আবেদন চলবে 23-01-2022 পর্যন্ত।
আবেদন ফী : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 100 টাকা জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত দের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে করা হবে। Tier -I ও Tier II তে কম্পিউটার বেস্ট টেস্ট দিতে হবে। এরপর Tier III তে কাগজ কলমে লিখিত পরীক্ষা দিতে হবে। এবং সবশেষে Tier IV এ কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ অবশ্য দেখেনিবেন।
চাকরির খবরঃ👇
সরাসরি ইন্টারভিউ এর রাজ্যে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
আবেদন সম্পর্কীত বিভিন্ন তারিখ সমূহ :
আবেদন শুরু হয়েছে 23 ডিসেম্বর 2021 থেকে
আবেদন চলবে 23 জানুয়ারি 2022 পর্যন্ত
অনলাইনে ফী জমা করার শেষ তারিখ 25 জানুয়ারি
অফলাইনে চালান জমা করার শেষ তারিখ 26 জানুয়ারি।
আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন।
চাকরির খবরঃ👇
পশ্চিমবঙ্গের হাইস্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Official Notification : Click Here
How To Apply : Click Here
Official website : Click Here
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
