TET: 2017 টেট পাশ প্রার্থীদের মাথায় হাত। 3000 শূন্যপদে চাকরি হওয়া নিয়ে সংশয়।

TET: 2017 টেট পাশ প্রার্থীদের মাথায় হাত। 3000 শূন্যপদে চাকরি হওয়া নিয়ে সংশয়। 


দীর্ঘ অপেক্ষার পর প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ করা হলেও এবার চাকরি নিয়ে সংশয় টেট পাশ হবু শিক্ষকদের। গত 10 জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট প্রাইমারি টেট 2017 এর ফলাফল প্রকাশ করা হয়। গত বছর 31 শে জানুয়ারি প্রাইমারি টেট 2017 সালের পরীক্ষা নেওয়া হয়। ফলাফলে পাশের হার খুবই কম হলে প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে অনেকে আশাবাদী। তবে সংবাদ মাধ্যম সুত্রে খবর অনুযায়ী টেট পাশ হবু শিক্ষকদের মাথায় হাত। টেট পাশ অথচ চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে প্রাইমারি টেট 2017 সালের পাশ প্রার্থীরা। 


এদিকে পর্ষদ সভাপতি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, প্রাইমারি টেট পাশ করা মানে চাকরি নয়। নিয়োগের জন্য পর্ষদ এখন প্রস্তুত নয়। তবে টেট পাশ হবু শিক্ষকদের চাকরি পাওয়ার আশ্বাস জাগিয়েছেন পর্ষদ সভাপতি মাননীয় মানিক বাবু। প্রাইমারি টেট 2017 সালে মোট পাশ করা প্রার্থীর সংখ্যা 9896 জন। এবং সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে এবছর মোট 3000 মতো শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। যদিও এটা অফিসিয়াল আপডেট না তবে অন্য সুত্র মারফত একই খবর পাওয়া গেছে। এদিকে এই খবরের সত্যতা যাচাই চলছে। সবমিলিয়ে দেখা যাচ্ছে এবারের টেট পাশ করা প্রার্থীদের এবছরেই প্রত্যেকের নিয়োগ করা হবে না। 



অন্যদিকে জানা গিয়েছে, 2017 সালের টেট পাশ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের জন্য পর্ষদ কর্তৃক ফের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এখানে শুধু টেট পাশ প্রার্থীরাই আবেদন করতে পারবে। সমস্ত টেট পাশ প্রার্থী আবেদন করলে তাদের ইন্টারভিউ এ ডাকা হবে। সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর শেষে টেট পাশ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের পত্র দেওয়া হবে। তবে টেট পাশ করে শুধু চাকরি না এর জন্য ইন্টারভিউ এ ভালো পারফরম্যান্স দিতে হবে। 


সুপ্রিম কোর্টের তরফে গত কয়েক মাস আগে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কে খুব শীঘ্রই প্রাইমারি টেট 2017 সালের রেজাল্ট করতে হবে।  এমনকি এও জানানো হয়েছিল 2017 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পর 2022 সালের 31 মার্চ এর আগে ফের রাজ্যের নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। গত 10 এ জানুয়ারি প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ করলে পর্ষদ স্পষ্ট করে যে কোর্টের নির্দেশ মতো তারা ফলাফল প্রকাশ করেছে এবং পাশ প্রার্থীদের নিয়োগ শীঘ্রই করবে। এর পাশাপাশি পরবর্তী প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তিও 31 শে মার্চের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন :বন্ধন ব্যাঙ্কে 4 হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 


 👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel