পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job Reqruitment ।

চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার জেলার স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। মহিলা পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 



মোট শূন্যপদ : 57 টি 

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সরকারি আবেদন করতে পারবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনের আবেদন গ্রহন শুরু হয়েছে 28 জানুয়ারি থেকে এবং আবেদন চলবে 5 ফেব্রুয়ারী পর্যন্ত। 


আবেদন ফী : অনলাইনে আবেদন করার সময় আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে। সাধারণদের জন্য আবেদন ফী হিসেবে 100 টাকা জমা করতে হবে। এবং SC,ST,OBC ও PH দের জন্য আবেদন ফী 50 টাকা জমা করতে হবে। 

আবেদন ফী জমার করার মাধ্যম : সরাসরি ব্যাঙ্ক একাউন্টে আবেদন ফী জমা করতে হবে। Account Of The District Health and Family Welfare Samiti,Paschim Medinipur, A/C-0788010159603, IFSC Code -PUNB0078820 Bank, Branch -Sepai Bazar ( Paschim Medinipur) 

নিয়োগ প্রক্রিয়া : আবেদন গ্রহন করার পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন/ ইন্টারভিউ / কম্পিউটার টেস্ট এর জন্য ডাকা হবে। 


শূন্যপদের নাম : Molecular Biologist, Lab Assistant, Lab Attendant, Lab Technician ও Pharmacist। 


শিক্ষাগত যোগ্যতা : আবেদন করতে প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও লাগবে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখে নিবেন সেখানে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন এবং আরও বিস্তারিত দেখেনিন। 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 


আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর 


 👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel