সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job ।

নয়া বছরে চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। এবার রাজ্যের জেলার কন্যাশ্রী প্রকল্পে বেশ কিছু শূন্যপদে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন গ্রহন করা হবে এবং পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে তবে কিছু পদের জন্য শুধু মহিলারাই আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন - 



যে যে শূন্যপদে নিয়োগ করা হবে? 

1. প্রজেক্ট কোঅর্ডিনেটর ও 2. ফিল্ড ফেসিলিটেটর 

নিচে প্রত্যেক শূন্যপদ ও যোগ্যতা উল্লেখ করা হল -

1. প্রজেক্ট কোঅর্ডিনেটর - 2

শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ সঙ্গে 3 বছরের সোস্যাল সেক্টর কিংবা NGO তে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা পোস্ট গ্রেজুয়েট সঙ্গে 1 বছরের সোস্যাল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং MSএর যাবতীয় কাজ জানতে হবে। 

পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। 

বয়স: বয়স হতে হবে 22 বছর থেকে 40 বছরের মধ্যে। মাসিক বেতন : 10,000/- 

2. ফিল্ড ফেসিলিটেটর -6

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে সোস্যাল সেক্টর বা NGO -তে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং MS এর যাবতীয় কাজ জানতে হবে। 

এই পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবে। 

বয়স : বয়স হতে হবে 22 বছর থেকে 40 বছরের মধ্যে। মাসিক বেতন : 6,000/- 

আবেদন পদ্ধতি : কোনো প্রকার আবেদন পত্র জমা করতে হবে না শুধু ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। 

প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

ইন্টারভিউ-র তারিখ : 10 জানুয়ারি সকাল 11 টার ( Alipurduar 1) ও দুপুর 1 টার(Alipurduar 2) সময় থেকে ইন্টারভিউ শুরু হবে। 

ইন্টারভিউ-র স্থান : Child Development Project Office, Newtown, Madhav More, Alipurduar. 



নিয়োগ পদ্ধতি : কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

রাজ্যে প্রাইমারি ও হাইস্কুলে 8700 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ