পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। এবার পশ্চিমবঙ্গের জেলা আদালতে প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা আদালতে স্টেনোগ্রাফার, ক্লার্ক, প্রসেস সার্ভার সহ গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা অষ্টম ও মাধ্যমিক পাশ করে রয়েছে তারা আবেদন করতে আগ্রহী হলে নিচে শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল -
শূন্যপদের নাম : স্টেনোগ্রাফার ইংরেজি, ট্রান্সলেটর বাংলা, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।
নিচে বিভিন্ন শূন্য পদ অনুযায়ী যোগ্যতা ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
1. স্টেনোগ্রাফার ইংরেজি ( গ্রুপ বি)
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। ইংরেজিতে টাইপিং স্পিড ভালো হতে হবে।
2. ট্রান্সলেটর বাংলা( গ্রুপ বি)
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন দক্ষতা থাকতে হবে বা কাজ জানতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
3. লোয়ার ডিভিশন ক্লার্ক ( গ্রুপ সি)
শিক্ষাগত যোগ্যতা : যে সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
4. প্রসেস সার্ভার ( গ্রুপ ডি)
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে।
5. গ্রুপ ডি
শিক্ষাগত যোগ্যতা : শুধু অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে।
বেতন :প্রতিমাসে 17,000-43,600/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স : বিভিন্ন পদের জন্য বয়স আলাদা আলাদা তবে গ্রুপ বি পদের জন্য বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। গ্রুপ সি ও ডি পদের জন্য বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
নিচে প্রত্যেক পদের মাসিক বেতন উল্লেখ করা হল -
English stenographer: প্রতিমাসে 32,100-82,900/- টাকা করে বেতন দেওয়া হবে।
Bengali translator : প্রতিমাসে 28,900- 74500/- টাকা করে বেতন দেওয়া হবে।
Lower-division clerk: প্রতিমাসে 22,700- 58,500/- টাকা করে বেতন দেওয়া হবে।
Process server: প্রতিমাসে 21000- 54,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে।
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার তারিখ অফিসিয়াল ওয়েবসাইট এ জানানো হবে।
আবেদনের তারিখ সমূহ : 15 জানুয়ারি 2022 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 31 জানুয়ারি 2022 পর্যন্ত।
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট : http://www.birbhum.gov.in/
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
অনলাইন আবেদন : ক্লিক করুন
আরও পড়ুন :বন্ধন ব্যাঙ্কে 4 হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
