নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নয়া সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের সপ্নের প্রকল্প 'কন্যাশ্রী' এবার এই প্রকল্পের নানা কার্য়ক্রম করতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে রাজ্যের এক জেলা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে যদি তার নিন্মলিখিত যোগ্যতা থাকে। নোটিশ অনুযায়ী 'কন্যাশ্রী' প্রকল্পের বিভিন্ন কাজ একাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। আবেদন করার সময় যে যে ডকুমেন্টস হাতে রাখবেন তা নিচে উল্লেখ করা হল।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়নি তবে আবেদন ফর্মে নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট।
শূন্যপদের নাম : একাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার
মোট শূন্যপদ : 2 টি
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কমার্সে গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার MS Word, Excel ও আরও অন্যান্য কাজের পাশাপাশি টাইপিং স্পিড ভালো হতে হবে।
এছাড়াও একই ফিল্ডে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স : 01-01-2022 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 64 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
মাসিক বেতন : মাসিক সাম্মানিক হিসাবে 12000 টাকা দেওয়া হবে।
নিয়োগের স্থান : উত্তর 24 পরগণা জেলার কন্যাশ্রী দপ্তরে নিয়োগ করা হবে।
* এই পদের ক্ষেত্রে রেগুলার প্রার্থীর পাশাপাশি সরকারি চাকরি রিটায়ার্ড কর্মীরাও আবেদন করতে পারবে।
চাকরির খবরঃ D.EL.ED ছাড়াই পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস আপলোড করতে হবে?
1. মাধ্যমিক এডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র
2. নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4.সাদা কাগজে নিজের সই
5. বাসস্থান প্রমাণ / গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে SDO অফিসে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
আরও বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇👇
Official Notification : Click Here
Online Application : Click Here
