পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 10 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। WB ICDS Reqruitment 2022।

 পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 10 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। WB ICDS Reqruitment 2022।

করোনা কালে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে একের পর এক বড়ো বড়ো নিয়োগ প্রক্রিয়া। SSC থেকে PSC সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে এবার রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ আসতে চলেছে। এবার রাজ্যে প্রায় 10 হাজার শূন্যপদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi) নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের কয়েক জেলায় ICDS কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক দপ্তর। সব মিলিয়ে মহিলা চাকরি প্রার্থীদের জন্য এবছর এক বিরাট সুসংবাদ আসতে চলেছে। রাজ্যে প্রত্যেক ভেলায় একে একে এই নিয়োগ সম্পূর্ণ হবে। 



অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ জেলায় জেলায় 

মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে। ICDS (অঙ্গনওয়াড়ি)  কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। এই দুই পদে আবেদন করতে হলে মহিলাদের যথাক্রমে মাধ্যমিক ও অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে তবে নিয়োগ করা হবে শুধু মাধ্যমিক ও অষ্টম পাশ যোগ্যতার উপর নির্ভর করে। এক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং তারা বিবাহিত কিংবা অবিবাহিত উভয় হতে পারে। 

রাজ্যে 10 হাজার অঙ্গনওয়াড়ি নিয়োগ, চিঠি নবান্নে

সুত্রের মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদ জানিয়ে নবান্নে চিঠি পাঠানো হয়েছে।করোনা কালে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি সংস্থা গুলি তাই ইতিমধ্যে শূন্যপদ প্রচুর তৈরি হয়েছে। এমনকি এও জানানো হয়েছে, রাজ্যের প্রয়োজনের তুলনায় প্রচুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনো তৈরি করা হয়নি সঙ্গে পুরোনো ICDS কেন্দ্রে বহু দিন কাজ বন্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই বহু খালি পদের সৃষ্টি হয়েছে তাই খুব শীঘ্রই জেলায় জেলায় প্রচুর শূন্যপদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে সুত্রের মারফত জানা গিয়েছে, গোটা রাজ্যে 10 হাজার শূন্যপদে শীঘ্রই নিয়োগ হতে চলেছে 

যে জেলায় শীঘ্রই বিজ্ঞপ্তি জারি 

এদিকে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে এমনটাই নবান্ন সুত্রে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠান রয়েছে 6345 টি যার মধ্যে এখন চালু রয়েছে 6025 টি প্রতিষ্ঠান। এই জেলায় মোট 320 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী অভাবে বন্ধ রাখা হয়েছে। তাই শীঘ্রই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। ঠিক একই রকম ভাবে রাজ্যের অন্যান্য জেলায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই গোটা রাজ্যে প্রচুর এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে কর্মী অভাবে কার্যক্রম বন্ধ রয়েছে তাই শীঘ্রই কাজ কর্ম স্বাভাবিক করতে একেক করে সমস্ত জেলায় নিয়োগ করা হতে পারে। 

আরও পড়ুন :স্কুলে শিক্ষক ও শিক্ষিকা সহ নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য নবান্নে চিঠি পাঠানো হয়েছে। জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মিলে মোট 2608 পদ খালি রয়েছে। তবে এখনো পর্যন্ত নিয়োগের ছাড়পত্র মিলেনি তবে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে সংশ্লিষ্ট দপ্তর। তবে এই নিয়োগের ব্যাপারে আরও কোনো আপডেট আসলে আমরা Bongodhara.com পোর্টালে আপডেট দিয়ে দেব। আমাদের গ্রুপ এ জয়েন করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। 

রুপশ্রী প্রকল্পে Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇Telegram Channel