রাজ্য স্বাস্থ্য দপ্তরে 12 হাজার স্টাফ ও গ্রুপ সি পদে নিয়োগ। WB Health Reqruitment ।



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরে 12 হাজার শূন্যপদে স্বাস্থ্য কর্মী সহ গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হবে। গতকাল মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই এই নিয়োগের ঘোষণা করে তার নিয়োগ শুরু করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মেডিকেল স্টাফ সহ গ্রুপ সি ও ডি পদে মোট 23 ধরনের শূন্যপদে মোট 12 শূন্যপদে নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গোটা রাজ্যের যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন সকল মহিলা ও পুরুষ এই পদে আবেদন করতে পারবে। 


WesT Bengal Health And Board এর মাধ্যমে নিয়োগ :

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কর্মী নিয়োগকারী বোর্ড(WBHRB) এর মাধ্যমে এই শূন্যপদ গুলি পূরণ করা হবে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মার্চ মাস থেকে একটানা 6 মাস চলবে নিয়োগ প্রক্রিয়া। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মার্চ মাস থেকে 6 মাসের মধ্যে। এই পরীক্ষায় মোট 4 লক্ষের বেশি চাকরি প্রার্থী অংশগ্রহন করতে চলেছে। 

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু নিয়োগ প্রক্রিয়া 

WBHRB -বোর্ড সুত্রে জানা গিয়েছে, এত বড়ো সংখ্যায় নিয়োগ এর আগে কখনো দেখা যায়নি। মার্চ মাস থেকে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া এমনটাই সুত্রের মারফত জানা গিয়েছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বোর্ডের সেক্টর ফাইভের অফিস থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এদিন WB Health Recruitment Board এর চেয়ারম্যান ডাঃ প্রদীপ কুমার সুর বলেন, রাজ্যে এবারে প্রথম ভিন্ন টেকনোলজি ব্যবহার করে নিয়োগ করা হবে এমনি 100 শতাংশ সচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে। 

স্বাস্থ্য ভবন কর্তৃক ফের নতুন শূন্যপদের আপডেট 

WB Health Recruitment Board সুত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 11 হাজার 500  শূন্যপদে নিয়োগের কথা ছিল কিন্তু স্বাস্থ্য ভবন কর্তৃক ফের শূন্যপদ পরিবর্তন করে পূর্বের শূন্যপদ থেকে আরও 500 শূন্যপদ যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সর্বমোট 12 হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।  এও জানানো হয়েছে, এপ্রিল মাসের মধ্যে 8 হাজার শূন্য পদ পূরণ করা হবে এবং বাকি শূন্যপদ গুলি ধাপে ধাপে পূরণ করা হবে তবে বেশির ভাগ শূন্যপদ হবে নার্স। শুধু তাই না আরও বহু শূন্য পদে নিয়োগ করা হবে। মেডিকেল গ্রুপ সি স্টাফ থেকে গ্রুপ ডি স্টাফ সহ ড্রাইভার প্রভৃতি পদে নিয়োগ করা হবে। 

More Job : WB Food & Supply এ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ। 

নিয়োগের সচ্ছতা নিয়ে বিশেষ কিছু পদক্ষেপ 

WBHRB এর এক আধিকারিক সুত্রে জানা গিয়েছে এবছরের নিয়োগ করা হবে সম্পূর্ণ আলাদা। এবারের নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে কোনো খাতা দেখা হবে না এমনকি পরীক্ষক পরীক্ষার্থীকে দেখতে পাবে না। এমনি ইন্টারভিউ-র দিন কোন টেবিলে কোন পরীক্ষক বসবেন তা আগে জানানো হবে না। পরীক্ষার আগে কোনো জানা সম্ভব না। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে যাচাই করা হবে। 85 শতাংশ নম্বর থাকবে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এবং 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। 

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel 


আরও পড়ুন : রাজ্যে মাধ্যমিক পাশে BDO অফিসে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।