লাইব্রেরি সার্ভিসেসের পরিচালক, পশ্চিমবঙ্গ, ইতিমধ্যে নতুন ছেলে মেয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক এমন সকল প্রার্থী আবেদন করতে পারবে। যে কোন সরকারে কর্মরত ব্যক্তিরা পাবলিক লাইব্রেরি/সরকারি/স্পন্সর পাবলিক লাইব্রেরি/ পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত পাবলিক লাইব্রেরিগুলির নিয়ন্ত্রণে লাইব্রেরি সার্ভিসের অধিদপ্তর, পশ্চিমবঙ্গও নিম্নলিখিত নির্ধারিত ক্ষেত্রে আবেদন জন্য অনুরোধ জানিয়েছে। যে সমস্ত ছেলে মেয়েরা নবীন তারাও আবেদন করতে পারবে।
মোট কত শূন্যপদ পূরণ করা হবে ও তার ক্যাটাগরি অনুযায়ী ভাগ:
উক্ত পদে মোট খালি সিট রয়েছে 50 টি। তারমধ্যে 35 টি রয়েছে নবীনদের জন্য এবং 15 টি রয়েছে ডিপুটি প্রার্থীদের জন্য যারা পাবলিক লাইব্রেরি/সরকারি/স্পন্সর পাবলিক লাইব্রেরি/ পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত পাবলিক লাইব্রেরি থেকে আগত।
উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে :
যে সমস্ত প্রার্থীরা নবীন বা বাইরের তাদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।
এছাড়াও যে সমস্ত প্রার্থীরা ডিপুটি সংরক্ষিত খালি পদে আবেদন করতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে।
প্রার্থীদের আবেদন করতে বয়স কত হতে হবে :
যে সকল প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে এবং রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এটি কেবল নবীন প্রার্থীদের জন প্রযোজ্য।
কীভাবে আবেদন করতে হবে :
যে সকল প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক ও উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা সকলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে।
নবীনরা আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে :
1. আবেদন পত্রের সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি
2. মাধ্যমিক এডমিট /সার্টিফিকেট /মার্কশিট সঙ্গে সেল্ফ এটাস্টেট
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
5. বসবাস পরিচয় পত্র বা ভোটার কার্ড /রেশন কার্ড /এক্সচেঞ্জ কার্ড।
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন করতে হবে।
ডেপুটেড প্রার্থীদের জন্য উপরে বর্ণিত নথি সহ, নিম্নলিখিত নথিগুলি
1) সংশ্লিষ্ট জেলা গ্রন্থাগার কর্মকর্তা/সহকারী জেলার সুপারিশপত্র
গ্রন্থাগার কর্মকর্তা।
2) দায়িত্বশীলের মূল আবেদন।
3) LLA এর সুপারিশের অনুলিপি।
4) পদাধিকারীর নিয়োগ পত্রের কপি।
5) পদাধিকারীর যোগদান পত্রের কপি।
6) উপরোক্ত বিষয়ে অন্য কোন প্রাসঙ্গিক নথি / তথ্য।
সমস্ত কেন্দ্রীয়/রাজ্য সরকারের গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করা উচিত বা একটি স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের প্রধান।
More Job : বন দপ্তরে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :
To The Principal, People’s (Janata) Govt. College, Banipur, North 24 Pgs., Pin.- 743233।
আবেদন জমা করার শেষ তারিখ : প্রার্থীরা 17 মার্চ তারিখ বিকেল 4 টার মধ্যে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া ও ট্রেনিং : ছয় মাস প্রশিক্ষণ অনাবাসিক হতে হবে। কিন্তু দূরবর্তী নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য বাসস্থান (নিজস্ব খরচে থাকার ব্যবস্থা) প্রদান করা হবে।
সংশ্লিষ্ট পদ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification : Click Here
Application Form : Click Here
More Job : WB Food & Supply এ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
