রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর। ফের গ্রামীণ ডাক সেবক(GDS) পদে নিয়োগ করতে চলেছে প্রচুর পরিমাণে শূন্যপদে। যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে সে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। গোটা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এছাড়াও পুরুষ কিংবা মহিলা উভয়ই আবেদন করতে পারবে ।
এদিকে গত কয়েকমাস আগে ভারতীয় ডাক বিভাগের (India Post) মাধ্যমে পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক(GDS) পদে প্রায় দুই হাজারের বেশি শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। তার ফলাফল শীঘ্রই প্রকাশ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ(India Post)। এদিকে বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, রাজ্যে ফের 1820 শূন্যপদে আবারো গ্রামীণ ডাক সেবক(GDS) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ পূরণের লক্ষ্যে শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, ভারতীয় ডাক বিভাগ(India Post)। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল -
যে সব পদে নিয়োগ করা হবে তার নাম : গ্রামীণ ডাক সেবক ( Gramin Dak Sevak)
মোট শূন্যপদ : 1820 টি ( তবে এখনো অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়নি, এর থেকে কিছু কম বা বেশি হতে পারে )
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের গ্রামীণ ডাক সেবক( GDS) পদে আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। এছাড়াও কমপক্ষে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : India Post এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। প্রথমে রেজিষ্ট্রেশন করে পরে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি Step By Step:-
1. 'India Post' এর অফিসিয়াল ওয়েবসাইট -https://appost.in/gdsonline/home.aspx গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।
2. রেজিষ্ট্রেশন করার পর রেজিষ্ট্রেশন আইডি নিয়ে লগইন করতে হবে।
3. লগইন করার পর আপনার সমস্ত ডিটেইলস পূরণ করে ফর্ম সাবমিট করতে হবে।
4. শেষে Application Payment জমা করে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস লাগবে
1.মাধ্যমিক এডমিট কার্ড
2. মাধ্যমিক মার্কশিট
3. কম্পিউটার সার্টিফিকেট
4. জাতিগত সংশয় পত্র
5. অনলাইন ফী জমা দেওয়ার মাধ্যম -Debit / Credit/ Net Banking
6. পাসপোর্ট সাইজের ছবি
7. নিজের পূর্ণ সিগনেচার
8. অন্যান্য
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফী : সাধারন ও ওবিসিদের জন্য আবেদন করতে ফী জমা করতে হবে 100 টাকা এবং অন্যান্য রিজার্ভ গোষ্ঠি ও মহিলাদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : মোট যে 5 টি পোস্ট অফিসে আবেদনের বা চাকরির জন্য নির্বাচন করবেন সেই 5 টির যে কোনো একটিতে আপনাকে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে শর্ট লিস্টেড হতে হবে এবং তার পর ডকুমেন্টস ভেরিফিকেশন করে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন : রাজ্যে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
★ এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। আগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ যার আবেদন ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তার ফলাফল প্রকাশ করা হবে, তার পর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে পারেন।
Official Website : Click Here
Online Apply :Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
