মাসে বেতন 20 হাজার, রাজ্য স্বাস্থ্য দপ্তরে 'গ্রুপ সি' পদে নিয়োগ। WB Health Group C Job।



রাজ্যের সরকারি চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তর(WB Health) কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরে নানা রকম ডাটা এন্ট্রির (Data Entry) কাজে 'গ্রুপ সি' লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের 23 জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী রাজ্য স্বাস্থ্য দপ্তরে 'গ্রুপ সি' পদে আবেদন করতে পারবে।


 বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে,  এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে তবে আপাতত 1 বছরের জন্য নিয়োগ করা হবে পরে কাজের মেয়াদ বাড়াতে পারে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হবে -


আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন?  

রাজ্য স্বাস্থ্য দপ্তর কর্তৃক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা ডাটা এন্ট্রি (Data Entry) পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে এবং ছবি সহকারে ফর্মেট দেওয়া হবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল - 


আবেদন ফর্ম জমার করার সময় সাথে কী কী ডকুমেন্টস জমা করতে হবে? 

  • মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্র 
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
  • কাস্ট সার্টিফিকেট 
  • পাসপোর্ট সাইজের ছবি 
  • পরিচয় প্রমান ( ভোটার কার্ড,প্যান কার্ড, আধার কার্ড) 
  • অভিজ্ঞতা ( যদি থাকে) 
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। তবে আবেদন জমা করার পর অফিসিয়াল ওয়েবসাইট বা নিজের উল্লেখিত বৈধ ইমেইল ও মোবাইল নম্বর চেক করবেন। 

Application Form


শূন্যপদের নাম :গ্রুপ সি- Data Entry Operator 

শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ সঙ্গে 1 বছরের Computer Traning Certificate থাকতে হবে। 

মাসিক বেতন : প্রার্থীকে প্রতি মাসে 20 হাজার বেতন দেওয়া হবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ তারিখ : 

 The Director, School of Tropical Medicine, Kolkata, 108, C.R. Avenue, Kolkata-700073, on or before 28/02/2022। 

আবেদন সম্পর্কে আরও জানলে হলে আপনি নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারেন এবং আরও বিস্তারিত পড়তে পারেন। এছাড়াও আবেদন ফর্ম সেখান থেকে পেয়ে যাবেন। 


Official Notification : Click Here

Official Website : Click Here 


More Job : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)-তে 950 পদে গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি। 


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel