রাজ্যের পড়ুয়াদের বিনা চাকরিতে মাসে 6000 টাকা ভাতা : ঘোষণা মূখ্যমন্ত্রীর

রাজ্যের পড়ুয়াদের বিনা চাকরিতে মাসে 6000 টাকা ভাতা : ঘোষণা মূখ্যমন্ত্রীর

রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য একের পর এক বিরাট ঘোষণা করে চলেছে। এবার রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলো মূখ্যমন্ত্রী। তিনি গতকাল 31 শে জানুয়ারি ঘোষণা করেন রাজ্যের বেকার যুবক যুবতীদের ট্রেনিং দিয়ে সঙ্গে ভাতা প্রদান করবে রাজ্য সরকার। এরকম একটি ঘোষণা রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়েছে। 


রাজ্যে 3 ফেব্রুয়ারী থেকে স্কুল খুলছে 

এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী (West Bengal Govt.)আরও ঘোষণা করেন, গোটা রাজ্যে আগামী 3 ফেব্রুয়ারী থেকে খোলা হচ্ছে অষ্টম থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবং এদিকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চলবে পাড়ায় শিক্ষালয় প্রকল্প। কিন্তু এদিকে এটাও স্পষ্ট করে যে, প্রাথমিক স্তরে এখনো স্কুল খোলার কোনো চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের তবে পাড়ায় শিক্ষালয় ও অষ্টম থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা স্বাভাবিকে ফিরলে প্রাথমিকেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। 

WB Students Internship Scheme এ মাসিক ভাতা 

 অন্যদিকে মাননীয়া একই দিনে আরও এক বিরাট সুখবর দিয়েছেন ছাত্র ছাত্রীদের জন্য যারা সরকারি করতে ইচ্ছুক এবং অর্থের অভাব আছে। রাজ্য সরকার এই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য প্রায় 5000-6000 মাসিক ভাতা প্রদান করে তাদের হাতে নাতে কাজ করার উপযোগী করে গড়ে তুলবে। রাজ্য সরকারের মতে এমন অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজ শিখতে কোনো অসুবিধা হবেনা বরং কাজেও অনেকটা দক্ষতা বাড়বে। 

কারা এই প্রকল্পের আওতায় আসতে চলেছে 

এবার প্রশ্ন হলো কারা এই প্রকল্পের আওতায় আসতে? কেননা রাজ্যে যে হারে বেকারত্ব তাতে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবেনা। তবে রাজ্য সরকার এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই প্রকল্পের আওতায় শুধু তারাই আসবে যারা স্নাতক ডিগ্রি পাশ করে রয়েছে। এদিন মূখ্যমন্ত্রী এই প্রকল্পে নামও ঘোষণা করেন, এই বিরাট প্রকল্পের নাম হল পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইনটার্নশিপ স্কিম (West Bengal Students Internship Scheme) । 

 কত জন এই প্রকল্পের আওতায় আসবে প্রতিবছরে

মূখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্য থেকে প্রায় 6000 পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে কাজ শিখিয়ে তাদের ভাতা প্রদান করা হবে। এদিন আরও জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সাধারণত পড়ুয়াদের রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্মন্ধে বোঝানো হবে,তাদের জানানো হবে কোথায়, কীভাবে এই প্রকল্প গুলির কাজ করতে হবে। 

আরও পড়ুন :যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেল সুপারিন্টেনডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

প্রকল্পের মূল উদ্দেশ্য কী? 

তিনি আরও জানান, এই প্রকল্পের মূল্ উদ্দেশ্য হল পড়ুয়াদের হাতে কলমে কাজ শেখার সুযোগ করে দেওয়া যার ফলে কাজে উন্নতি ঘটবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কোর্স শেষে একটা সার্টিফিকেট প্রদান করা হবে যা ভবিষ্যতে উচ্চ শিক্ষা কিংবা সরকারি চাকরি পেতে অনেকটা ছাড় দিবে। সব মিলিয়ে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে।তবে এই প্রকল্প বাস্তবায়ন করতে রাজ্য সরকার এক নতুন পোর্টাল লঞ্চ করবে সেখানে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং আবেদন ও নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া হবে। 

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।