রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ফের নিজের জেলায় প্রত্যেক ব্লক(BDO) অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজের জেলার ব্লক(BDO) অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং দেওয়া হবে। সবমিলিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর।
এবার সরাসরি ব্লক(BDO) অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি পাওয়ার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ নিয়োগ করা হবে। প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্লক(BDO) অফিসের স্বাস্থ্য কেন্দ্রে সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও আরও বিস্তারিত আলোচনা করা হবে -
আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন পত্র জমা করবেন?
যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করতে ইচ্ছুক এবং আগ্রহী তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন ফর্ম ব্লক (BDO) অফিসে 17 ফেব্রুয়ারী থেকে পাওয়া যাবে এবং নিচের দেওয়া লিঙ্ক থেকেও আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্র পূরণ করার পর সেটি নিজের ব্লক (BDO) অফিসে সরাসরি জমা করতে হবে।
আবেদন গ্রহণ শুরু হবে 16 ফেব্রুয়ারী থেকে এবং আবেদন গ্রহন চলবে 4 মার্চ 2022 পর্যন্ত
অফলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. প্রথমে নিজের ব্লক(BDO) বা নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র সংগ্রহ করে নির্দেশিকা অনুযায় পূরণ করতে হবে।
2. আবেদন পত্রে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে
3. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ড লাগাতে হবে।
4. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে।
5. পরিচয় পত্র -আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে হবে।
6. পদ অনুযায়ী আরও কয়েকটি জরুরি ডকুমেন্টস জমা করতে হবে যা নিচে দেওয়া অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে।
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : প্রথমের মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং তার পর সেই মেধা তালিকা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ সম্পন্ন করা হবে।
শূন্যপদের নাম : আশা (Asha) কর্মী
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের যে কোনো শাখা থেকে শুধু মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে তবে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে অর্থাৎ 22 বছর বয়সে আবেদন করতে পারবে।
More Job: উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
অন্যান্য কী কী যোগ্যতা থাকতে হবে?
1. প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বিবি, বিধবা বা বিবাহ বিচ্ছেদ হতে হবে।
2. প্রার্থীদের সেই জেলার বাসিন্দা হতে হবে যে জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification : Download Here
Official Website : Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
More Job : মাসে বেতন 20 হাজার। রাজ্য স্বাস্থ্য দপ্তরে Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
