পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য টাকা আয় করার বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চ যোগ্যতা ছাড়াই খুবই নূন্যতম যোগ্যতায় প্রচুর ছেলে মেয়ের কাজের সুযোগ তৈরি করেছে রাজ্য সরকার। কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি এই কাজের সুযোগ দেওয়া হচ্ছে। যে সমস্ত বেকার যুবক যুবতী এই বিরাট সুযোগ হাতছাড়া করতে চাইনা তারা শেষ অবধি পড়বেন -
দুয়ারে সরকার প্রকল্পে কী পদে নিয়োগ করা হবে
নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে। বর্তমানে রাজ্যের সমস্ত ব্লকের বিভিন্ন দিনে প্রতিনিয়ত চলছে 'দুয়ারে সরকার'। আর এই দুয়ারে সরকারের নানা কাজে প্রচুর ছেলে মেয়েকে ডাটা এন্ট্রির কাজে প্রয়োজন। তাই প্রত্যেক ব্লকের তরফে ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়েকে কাজের সুযোগ দিচ্ছে ব্লক আধিকারিক। দিচ্ছে মোটা অঙ্কের দৈনিক মজুরি হিসাবে টাকা। সবমিলিয়ে নিজের ব্লকের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে সরাসরি ডাটা এন্ট্রির কাজ করার বিরাট সুযোগ থাকছে আপনার হাতে।
মজুরি হিসাবে কত টাকা সাম্মানিক দেওয়া হবে?
যে সমস্ত ছেলে মেয়েরা এই পদে কাজ করতে ইচ্ছুক তাদের দৈনিক মজুরি হিসাবে 500 টাকা দেওয়া হবে (এর কম বেশি হতে পারে, আপনি নিজের ব্লক অফিসে যোগাযোগ করবেন)। মাসে প্রায় 15 হাজার টাকা আয় করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নানা রকম প্রকল্পের ডাটা এন্ট্রির কাজ করতে হবে। নিজের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্পে কী কাজ করতে হবে?
এই সমস্ত কর্মীদের সাধারণত দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের কাজ সহ দুয়ারে সরকার ক্যাম্প রেজিষ্ট্রেশনের কাজ করতে হবে। এছাড়াও দুয়ারে সরকার স্থগিত থাকলে ব্লক অফিসে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে । দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার ও আরও বহু প্রকল্পের কাজ দেওয়া হবে। প্রথমত ক্যাম্পে রেজিষ্ট্রেশন এর কাজ দেওয়া হবে এবং পরে ব্লক অফিসে ফর্ম ফিলাপ ডাটা এন্ট্রি কাজ দেওয়া হবে।
এই কাজের জন্য কী যোগ্যতা লাগবে?
এই কাজের জন্য তেমন কোনো যোগ্যতা লাগবেনা শুধু কম্পিউটার টাইপিং জ্ঞান বা ডাটা এন্ট্রি কিংবা ইন্টারনেট সম্পর্কীয় কজা জানলেই আপনাকের এই সুযোগ দেওয়া হবে। এছাড়াও টাইপিং সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে সুযোগ পেতে পারেন। এই কাজের জন্য আপনার Laptop থাকা জরুরি যার মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করতে হবে।
সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে জেলায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
এই কাজ করতে আপনাকে আপনাকে কী করতে হবে?
কোনো আবেদন জমা করতে হবে না সরাসরি ব্লক অফিসে গিয়ে ডাটা এন্ট্রির কাজের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি তাদের প্রয়োজন পরে এবং আপনি যদি ডাটা এন্ট্রির কাজের উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কাজের ধরন জানিয়ে দেওয়া হবে এবং কী কাজ করতে হবে তার সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে নিজের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
More Job: রাজ্যে Food & Supply - সাব ইন্সপেক্টরে 700 পদে নিয়োগ
