Primary: শুধু Interview-র মাধ্যমে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি। বেতন 26250 -32500 টাকা


 পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আরো প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রাইমারি শিক্ষক, হাই স্কুল শিক্ষক সহ আরো প্রচুর নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 



যে সমস্ত চাকরিপ্রার্থীরা শিক্ষক সহ অন্যান্য নন টিচিং স্টাফ পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো রকম আবেদন ফরম জমা করতে হবে না। তারা সরাসরি ইন্টারভিউ দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে হাজির হয়ে হবেন নিচে উল্লেখিত ঠিকানায়। 


Interview-র তারিখ সমূহ : ইচ্ছুক প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে 25 ও 26 ফেব্রুয়ারী যে কোনো একদিন সকাল 8.30 এর মধ্যে রিপোর্ট করতে হবে এবং 9.30 এ Interview শুরু হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস : মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সহ আরও অন্যন্য ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। অরিজিনাল সহ ফটোকপি। সঙ্গে নিচের দেওয়া লিঙ্ক থেকে Bio-data ডাউনলোড করে তা পূরণ করে Interview -তে নিয়ে আসতে হবে। 


নিচে শূন্যপদ সম্পর্কে আলোচনা করা হল - 

  • প্রাইমারি শিক্ষক (Primary Teachers)
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় যারা কমপক্ষে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং রয়েছে এমন সকল প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। 


  • হাইস্কুল শিক্ষক (High School Teachers) 
বিষয় : English, Hindi, Physics, Biology, Mathematics, Chemistry, Economics, History, Geography, Sanskrit এছাড়াও English, Mathematics, Science and Sanskrit.


শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় যারা উপরে উল্লেখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের উপরে উল্লেখিত বিষয় গুলির মধ্যে যে কোনো একটিতে অনার্স পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীদের শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং থাকলে অগ্রাধিকার থাকবে। 

  • নন টিচিং স্টাফ 
কী কী পদ : খেলার কোচ, কাউন্সিলর, নার্স ও Yoga instructor পদে নিয়োগ করা হবে। 
শিক্ষাগত যোগ্যতা : উপরে উল্লেখিত পদের সঙ্গে সামঞ্জস্য বিষয়ে যোগ্যতা অর্জন করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। 

মাসিক বেতন :26250 -32500/- 

নিয়োগ ও Interview-র স্থান : KENDRIYA VIDYALAYA KALIMPONG,  DISTRICT: KALIMPONG , WEST BENGAL, 734301

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে বিস্তারিত দেখেনিবেন। 

Official Notification : Click Here
Bio-data : Download 
Website : click here

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇Telegram Channel