পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে ' গ্রুপ ডি ' পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে।
শূন্যপদের নাম : গ্রুপ ডি (সুইপার)
মোট শূন্যপদ : 28 টি ( সাধারন -12 টি, এসসি -6 টি, ওবিসি -6 টি, এসটি -1 টি ও ইডবলুএস - 3 টি)
শিক্ষাগত যোগ্যতা : কোনো যোগ্যতা ছাড়াই ব্যাঙ্কে গ্রুপ ডি পদে নিয়োগ। এছাড়াও অষ্টম পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর বয়স :01-01-2022 অনুযায়ী গ্রুপ ডি ( সুইপার) পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর থেকে 24 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটি দের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে। ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : ব্যাঙ্ক গ্রুপ ডি পদে মাসিক বেতন 14500-28145 /- টাকা দেওয়া হবে এবং সঙ্গে অন্যান্য ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে হাতে কলমে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস লাগিয়ে রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট
2. অষ্টম বা তার সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট
3.কাস্ট সার্টিফিকেট
4. স্কুল লিভিং সার্টিফিকেট
5.বাসিন্দা প্রমাণ
6. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড( যদি থাকে)
7. জাতিগত সংশয় পত্র
8. প্যান কার্ড বা আধার কার্ড
9. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : To the Manager, HRD Department, Punjab National Bank, Human Resource Department, Circle Office, Kolkata (West), United Tower, 3rd floor, 11, Hemanta Bose Sarani, Kolkata- 1।
নিয়োগের স্থান ও পোস্টিং : নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতার পশ্চিম সার্কেলে, যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কলকাতা কিংবা হাওড়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন :রুপশ্রী প্রকল্পে Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : 19 ফেব্রুয়ারী 2022 এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্রটি একটি খামে ভরে সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে তা উপরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন।
More Job News : Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
