অষ্টম পাশে ইন্টারভিউ-র মাধ্যমে কলেজে গ্রুপ ডি পদে নিয়োগ। WB College Group D Job।



 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর। এবার পশ্চিমবঙ্গের জেলার সরকারি কলেজে সরাসরি গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং গ্রুপ ডি পদে আবেদনের যোগ্য, সে সমস্ত চাকরিপ্রার্থীরা শেষ অব্দি পড়বেন। নিচে নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ সুবর্ণ সুযোগ সরকারি চাকরি করার। আগ্রহী প্রার্থীরা আরও বিস্তারিত পড়ুন আবেদন করার পূর্বে। 


শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গের জেলার অধীনে সরকারি কলেজে গ্রুপ ডি (WB Group D) পদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : সাধারণত অন্যান্য গ্রুপ ডি পদে নিয়োগের সমতুল্য এখানেও যোগ্যতা খুবই নূন্যতম হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধু অষ্টম পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। এমনকি তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে এই পদে আবেদন করতে পারবে। তবে উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু নূন্যতম অষ্টম পাশ করতে হবে। 


বয়সসীমা : গ্রুপ ডি পদে আবেদন করতে সাধারণত প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন সংরক্ষিত গোষ্ঠির থেকে আগত তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে। 


আবেদন পদ্ধতি : কলেজে গ্রুপ ডি পদে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো প্রকার আবেদন পত্র সরাসরি বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে জমা করতে হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেহেতু সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে তাই কোনো প্রকার আবেদন পত্র ইন্টারভিউ-র আগে জমা করতে হবে না। কিন্তু প্রার্থীকে ইন্টারভিউ-র দিন রিপোর্ট করার সময় একটি আবেদন পত্র পূরণ করতে হবে। 


আবেদন ফী : যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে 100 টাকা জমা করতে হবে। এই আবেদন ফী ইন্টারভিউ-র দিন সরাসরি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা করতে হবে? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সমূহ 

3. পরিচয় পত্র যেমন-আধার বা ভোটার কার্ড 

4. জাতিগত সংশয় পত্র 

5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস থাকলে সবমিলিয়ে প্রত্যেক ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : কোনো পরীক্ষা ছাড়াই কলেজে গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগ করা হবে। উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। মোট 30 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে তার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 


ইন্টারভিউ-র তারিখ : কলেজে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে আগামী 06-03-2022 তারিখে। 

ইন্টারভিউ-র সময় : সকাল 9.30 থেকে 11.30 টার আগে পৌছাতে হবে। 

আরও পড়ুন :রাজ্যের Bandhan Bank এ সরাসরি নিয়োগ। আবেদন করলেই চাকরি। 

নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 


Official Notification :Download Here

Official Website :Click Here


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel