রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। ফের রাজ্যে খাদ্য দপ্তরে (Food & Supply) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খাদ্য দপ্তরে গ্রুপ সি লেভেলের পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের জেলা খাদ্য দপ্তর (Food & Supply)।বিজ্ঞপ্তিতে হয়েছে, সামনে রাজ্যের 'দুয়ারে রেশন' প্রকল্প আর এই প্রকল্পকে বাস্তবায়ন করতে দুয়ারে রেশনে এবং রেশন কার্ড সম্মন্ধী যাবতীয় কাজ কর্মের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য ও সরবরাহ দপ্তরের এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র 6 মাসের জন্য নিয়োগ করা হবে। খাদ্য ও সরবরাহ দপ্তরের নানা রকম কাজ কর্মের জন্য এই কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ, যোগ্যতা ও আরও বিস্তারিত তথ্য জানতে নীচে সবিস্তারে পড়বেন।
নিয়োগের স্থান ও কাজের ধরন:
জেলার ব্লক অফিসে রেশন কার্ড বা দুয়ারে রেশন প্রকল্পের কাজ করতে হবে। তাই সেই জেলার খাদ্য ও সরবরাহ দফতরে
দুয়ারে রেশন বা রেশন কার্ডে কাজে উক্ত পদে কীভাবে আবেদন করবেন?
আবেদন পত্র সরাসরি ইন্টারভিউ-র দিন জমা করতে হবে। ইন্টারভিউ-র আগে কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না। আবেদন পত্র সহ নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ-র দিন নিয়ে আসতে হবে।
ইন্টারভিউ-র দিন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
1.মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.কম্পিউটার সার্টিফিকেট
4.আধার /ভোটার কার্ড
5.এছাড়াও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে
নিয়োগ প্রক্রিয়া : এই পদে সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সহ অরিজিনাল কপি ইন্টারভিউ-র দিন নিয়ে আসতে হবে।
শূন্যপদের নাম :দুয়ারে রেশন ও রেশন কার্ডের জন্য ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা : দুয়ারে রেশন ও রেশন কার্ডের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। সঙ্গে কম্পিউটার MS Word এবং Internet এর কাজ জানতে হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স 01/01/2021 অনুযায়ী 40 বছরের বেশি হবে না। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে পারে।
মাসিক সাম্মানিক : 13000/-
আরও পড়ুন : রাজ্যে মাধ্যমিক পাশে BDO অফিসে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
নিয়োগ প্রক্রিয়া : কোনো রকম পরীক্ষা ছাড়াই নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করে সাধারণ কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-র মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : জেলা খাদ্য দপ্তরে রেশন কার্ডের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য ইন্টারভিউ শুরু হবে 09-03-2022 তারিখে সকাল 10 টা হইতে। কোনো প্রার্থীকে 12 টার পর ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
ইন্টারভিউ-র স্থান ও নিয়োগের স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
Official Notification : Click Here
Official Website : Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
