রাজ্যে ৫১২৫ শূন্যপদে গ্রুপ সি ও ডি নিয়োগ। WB Group C, D Job Apply।

 


রাজ্যের চাকরি প্রার্থীদের বিশাল বড়ো সুসংবাদ। রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে বড়ো সংখ্যার নিয়োগের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিরাট বড়ো সুখবর। রাজ্যে ৫১২৫ শূন্যপদে প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে কোভিড-১৯ সংক্রমণের কারনে রাজ্যে বড়ো সংখ্যার নিয়োগ প্রায় কয়েক বছর ধরে বন্ধ ছিল। এই নিয়ে রাজ্যের বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছে। তাই এই বেকারত্বের হার কমাতে ফের এক পা হাটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। 


গ্রুপ সি ও ডি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত হতে :

রাজ্যে মোট ৫১২৫ টি শূন্যপদ রয়েছে যা গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হবে। গ্রুপ সি পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও রাজ্য গ্রুপ সি পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়াও প্রার্থীর Typing, MS Word, MS Excel এর যাবতীয় কাজ জানতে হবে। 


যে সকল চাকরি প্রার্থী রাজ্যের গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও গ্রুপ ডি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ হলেও আবেদন করতে পারবে তবে অষ্টম পাশের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ থাকা জরুরি নয়। 


যে সকল প্রার্থী গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়সসীমা :

রাজ্য সরকারি নিয়োগ সংক্রান্ত নিয়মবিধি অনুযায়ী যে সকল চাকরি প্রার্থী গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। এছাড়াও রাজ্যের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুসারে 3 বছরের বয়সের ছাড় থাকবে। এছাড়াও অন্যান্য সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


রাজ্য সরকার কর্তৃক ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে কোভিড কাল থেকে শুরু করে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর শূন্যপদ খালি রয়েছে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে তাই সরকারি অফিস বা কার্যালয়ে প্রচুর শূন্যপদের অভাবে কাজের ক্ষেত্রে ধীরগতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। সরকারি সুত্রে জানা গিয়েছে, রাজ্যে এই মুহুর্তে প্রায় ৫১২৫ শূন্যপদে নিয়োগ করা হবে। 


WBPSC-র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবণা :

রাজ্যের বিভিন্ন কার্যালয় অফিসে গ্রুপ সি ও ডি পদে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে। এই শূন্যপদ গুলি কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে তা এখনো জানানো হয়নি। তবে WBSSC /WBPSC.GOV.IN যে কোনো একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে রাজ্য সরকারি আধিকারিক সুত্রে জানা গিয়েছে, সম্ভবত WBPSC-র মাধ্যমে নিয়োগ করা হবে। তবে অফিসিয়াল নোটিশ প্রকাশ করলে পরিস্কার হবে। 

More Job: পশ্চিমবঙ্গের স্কুলে 1700 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। WB School Teachers Recruitment ।

যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে চাই তারা কীভাবে আবেদন করবে? 

সম্ভবত WBPSC-র মাধ্যমে এই সমস্ত কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফীও জমা করতে পারবে। তবে যেহেতু অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশ করা হয়নি তাই এখনো পর্যন্ত পুরোপুরি পরিস্কার না। সম্ভবত WBPSC-র মাধ্যমে ক্লার্কশিপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সংশ্লিষ্ট দপ্তর। 

More Job :সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 


উপরে উল্লেখিত খবর শুধু একটি সরকারি সুত্রে পাওয়া মাত্র। এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। 

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel