পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের কলেজ(College) এ গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আরও জানানো হয়েছে, কলেজে গ্রুপ সি পদে ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে এটেন্টডেন্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে স্থায়ী সরাসরি ভাবে গ্রুপ সি ও ডি পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। ভারতের বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন সকল ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল -
শূন্যপদের নাম : গ্রুপ সি ( ক্লার্ক) ও গ্রুপ ডি ( এটেন্টডেন্ট)
নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -
1. গ্রুপ সি ( ক্লার্ক)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সহ MS Word, ExCeL এর যাবতীয় কাজ জানতে হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি ও এসটি দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 5400-25200/- সঙ্গে গ্রেড পে 2600 টাকা।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
2. গ্রুপ ডি ( লেডি এটেন্টডেন্ট)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীরা শুধু অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি ও এসটি দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : 4900-16200/- সঙ্গে গ্রেড পে 1700 টাকা।
নিয়োগ প্রক্রিয়া : সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ এর দিন আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে এবং গ্রুপ সি পদের জন্য ইন্টারভিউ-র তারিখের আগে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে দেখেনিবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. কাস্ট সার্টইফিকেট
4. আধার/ ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ছবি
আবেদন ফী : গ্রুপ সি পদে জন্য আবেদন ফী 200 টাকা জমা করতে হবে। গ্রুপ ডি পদের জন্য 100 টাকা আবেদন ফী জমা করতে হবে। কলেজ কাউন্টারে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে পারবে।
ইন্টারভিউ-র স্থান : Nathaniyal Murmu Memorial College, P.O. & P.S.-Tapan, Dist.- Dakshin Dinajpur-733127, West Bengal।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : 06-03-2022 সকাল 9 টা থেকে 11.30 এর মধ্যে পৌছাতে।
আরও চাকরির খবর: পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
আরও চাকরির খবর :পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে প্রচুর Group D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জেলা স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি।
