মাধ্যমিক পাশে 'কর আদায়কারী' পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Tax Collector Job Reqruitment ।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের এক নতুন সুখবর। এবার রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর আদায়কারী ( Tax Collector) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলার গ্রাম পঞ্চায়েতে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করগে পারবে। এও জানানো হয়েছে, এই নিয়োগ আপাতত চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে চাকরি করার যোগ্য। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন। নিচে আরও বিস্তারিত আলোচনা করা হবে - 



শূন্যপদের নাম : কর আদায়কারী (Tax Collector) 

শিক্ষাগত যোগ্যতা : কর আদায়কারী পদে আবেদনের জন্য যোগ্যতা শুধু মাত্র মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে। 


আবেদনকারীর বয়স : অন্যান্য চাকরির সমতুল্য সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা কর আদায়কারী পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন পত্র জমা করতে পারবে। আবেদন পত্র জমা করতে হবে 22-02-2022 তারিখের মধ্যে। আবেদন পত্র জমা করার আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নোটিশ ভালো করে পড়বে সেখানে আরও বিস্তারিত আলোচনা করা রয়েছে। 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ

2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বিশেষত মাধ্যমিক 

3. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে) 

4. পরিচয় পত্র - আধার বা ভোটার কার্ড

5. অন্যান্য যদি থাকে 


নিয়োগ প্রক্রিয়া : এই পদে কীভাবে নিয়োগ করা হবে তা উল্লেখ করা হয়নি তবে প্রার্থীরা সরাসরি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জেনে নিতে পারবে। আবেদনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। 

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ফের প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে অবশ্যই যোগাযোগ করবে। সেই অফিসের গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া রয়েছে -



👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel