পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। রাজ্যের সরকারি স্কুলে 1500 পদে প্যারাটিচার (Para Teacher) নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান রাজ্যের প্রায় 500 টি স্কুলে 1500 পদে প্যারাটিচার পদে শীঘ্রই নিয়োগ করা হবে এমনটাই রাজ্যের মূখ্যমন্ত্রী। যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা পদে চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন।
গতকাল উত্তরবঙ্গ সফরে মূখ্যমন্ত্রী
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই ঘোষণা করেছেন। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি আদিবাসী উন্নয়ন সম্পর্কে বৈঠক করেন এবং তিনি এও জানান যে গত পাঁচ বছরে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মিলিয়ে মোট 20 লক্ষ ঘর তৈরি করা হয়।এগুলি সব পাকা করা হবে।
এদিন তিনি আরও ঘোষণা করেন, আদিবাসি সম্প্রদায়ের জাহের থান ও মাজি থানের দারিদ্র্য মাজিরা প্রতিমাসে 1000 টাক পাবে।
মূখ্যমন্ত্রী ঘোষণা 500 স্কুলে 1500 প্যারাটিচার( Para Teacher)
এদিন শিলিগুড়ি উত্তর কন্যা সফরে জানান, রাজ্যের অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য মোট 500 টি নতুন স্কুল তৈরি করা হয়। এই স্কুল গুলিতে 1500 পদে (Para Teacher) শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তিনি এও জানান, এই সমস্ত শিক্ষক গুলি প্যারাটিচার(Para Teacher) হিসেবে নিয়োগ করা হবে।
আরও নতুন স্কুল নিয়ে কী বলল?
এদিন তিনি আরও ঘোষণা করেন, নেপালি, হিন্দি, উর্দু,কামতাপুরি ও কুরমালি ভাষায় পঠন পাঠনের জন্য রাজ্যে আরও 100 টি স্কুল তৈরি করা হবে। এছাড়াও এদিন রাজ্যের তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য আরও 100 স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রী।
সবমিলিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে। মোট 1500 পদে প্যারাটিচার (Para Teacher) নিয়োগ করা হবে। রাজ্যের মূখ্যমন্ত্রী সরাসরি এমনটাই ঘোষণা করে জানিয়েছেন। তবে এখনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আসলে আমরা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করবো।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
আরও পড়ুন :পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গে প্রচুর প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।
