পশ্চিমবঙ্গে ফের 'প্রাইমারি, হাইস্কুল শিক্ষক ও গ্রুপ সি' পদে নিয়োগ। WB Teachers & Group C Job ।

চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ একটি সুখবর। পশ্চিমবঙ্গে ফের 'প্রাইমারি, হাইস্কুল শিক্ষক ও গ্রুপ সি' পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে। মহিলা ও পুরুষ উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। 



পশ্চিমবঙ্গের স্কুলে পোস্টিং সহ অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে। রাজ্যর যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষক ও নন টিচিং স্টাফ পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই লাস্ট অবধি পড়বেন আরও ভালো করে জানার জন্য।


নিচে প্রত্যেক বিভাগের শিক্ষক নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -

1. উচ্চ মাধ্যমিক(HS) শিক্ষক ও শিক্ষিকা 

যে যে বিষয়ে শূন্যপদ রয়েছে : ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস,একাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ ও কম্পিউটার সায়েন্স প্রভৃতি। 

শিক্ষাগত যোগ্যতা : বিষয়ের উপর পোস্ট গ্রেজুয়েট পাশ সঙ্গে বিএড পাশ করতে হবে। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

2. মাধ্যমিক (Secondary) শিক্ষক ও শিক্ষিকা 

যে যে বিষয়ে শূন্যপদ রয়েছে : ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটিকাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান ও ইকোনমিকস প্রভৃতি। 

শিক্ষাগত যোগ্যতা : বিষয়ে গ্রেজুয়েট পাশ সঙ্গে বিএড পাশ করতে হবে। এছাড়াও 1 বছরের অভিজ্ঞতার পাশাপাশি TET/CTET পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে। 


3.প্রাইমারি শিক্ষক ( Primary Teachers) 

যে যে বিষয়ে শূন্যপদ রয়েছে : বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সোস্যাল সায়েন্স, হিন্দি ও কম্পিউটার সায়েন্স। 

শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ সঙ্গে বিএড /ডিএলএড পাশ করলে আবেদন করতে পারবে। এছাড়াও TET/CTET পাশ করলে অগ্রাধিকার পাবে। 

4. প্রাক প্রাইমারি শিক্ষক (pre-primary) 

শূন্যপদ : সব বিষয় 

শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট পাশ সঙ্গে NTT থাকলে আবেদন করতে পারবে। 

 

নন টিচিং স্টাফ (গ্রুপ সি) পদ সম্পর্কে নিচে আলোচনা করা হল -

1. খেলার কোচ : বিভিন্ন খেলায় নিয়োগ করা হবে। যে খেলার কোচ পদে আবেদন করবেন সেই পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


2. শিশু কাউন্সিলর : সাইকোলজিতে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করতে হবে। 

3.স্পেশাল এডুকেটর : স্পেশাল এডুকেশনে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করতে হবে। 

4.নার্স : নার্সিং কোর্সের সার্রিফিকেট থাকতে হবে। 

5.লেবোরেটোরি অ্যসিস্টেন্ট : লাইব্রেরি সায়েন্স এ গ্রাজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করতে হবে। 

6. মিউজিক শিক্ষক : উক্ত পদে ডিগ্রি পাশ করতে হবে। 7. অফিস স্টাফ (গ্রুপ সি) : গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 


আবেদন পদ্ধতি : কোনো আবেদন পত্র জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

প্রাইমারি শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

ইন্টারভিউ-তে কী কী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে : 

1.বায়োডাটা 

2. মাধ্যমিক এডমিট 

3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

4.অভিজ্ঞতা 

5. অন্যান্য 

ইন্টারভিউ-র স্থান : Burnur Riverside School, Burnur,713325 (W.B)

তারিখ ও সময় : 13 ফেব্রুয়ারী সকাল 8 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত। 

এছাড়াও প্রার্থীকে 300 টাকার আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী জমা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 


অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন  

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇Telegram Channel