সুখবর! পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে 1 লক্ষ অস্থায়ী কর্মী নিয়োগ। গ্রাম পঞ্চায়েতে 15 জন। আবেদন করলেই চাকরি।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য অসাধারণ একটি সুখবর। রাজ্যের প্রত্যেক ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 15 জন করে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার। সমগ্র রাজ্যের পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত মিলে মোট 1 লক্ষেরও বেশি শূন্যপদে গোটা রাজ্যে নিয়োগ করা হবে। এই সমস্ত কর্মী রাজ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে। এই বর্তমানে রাজ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজে নিযুক্ত রয়েছে রাজ্যের গ্রামীন সম্পদ কর্মীর(VRP)। এবার তাদের সঙ্গে ফের 1 লক্ষের মতো নতুন কর্মী নিয়োগ করবে সরকার। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। রাজ্য সরকারের অধিনে অস্থায়ী হলেও এই চাকরির নিশ্চয়তাও রয়েছে। মাসিক সাম্মানিক দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। 



অস্থায়ী কর্মী গুলি কীভাবে নিয়োগ করা হবে :

সমগ্র রাজ্যের 23 জেলার প্রত্যেক ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। শুধু ব্লকে না পৌরসভাতেও এই সমস্ত অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের পৌরসভা ও ব্লক মিলিয়ে মোট 1 লক্ষেরও বেশী শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে পৌরসভা গুলিতে মোট 55,822 টি শূন্যপদ রয়েছে এবং ব্লক গুলিতে মোট 57,457 টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট 1 লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। 


অস্থায়ী কর্মীদের কী কাজে নিযুক্ত করা হবে :

রাজ্য প্রশাসনের তরফ থেকে যে নির্দেশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, মাঝারি ডেঙ্গু প্রবণ এলাকা ও প্রবল ডেঙ্গু প্রবণ এলাকা এই দুটি ভাগে পৌরসভাকে ভাগ করা হবে । প্রতি 300 বাড়ি পিছু 3 জন করে এই কর্মী নিয়োগ করা হবে । মার্চ থেকে এই কর্মীরা বাড়ির আশেপাশে তদারকি শুরু করে দিবে সপ্তাহে 5 দিন । 


ইতিমধ্যে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 04-03-2022 তারিখের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। 


শূন্যপদের নাম : গ্রামীন ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মী 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে। 


আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন? 

আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে। আবেদন পত্র দেওয়া হবে রাজ্যের ব্লক অফিস (BDO) থেকে। ফর্মটি নেওয়ার পর সংশ্লিষ্ট ব্লক অফিসে সরাসরি জমা করতে হবে। 


আবেদনকারীর বয়স :

উপরোক্ত শূন্যপদ গুলিতে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। 


নিয়োগ প্রক্রিয়া :

যে সকল চাকরি প্রার্থী এই শূন্যপদগুলিতে আবেদন করবে তাদের প্রথমে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সবশেষে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। 

More Job : Axis Bank এ 10090 পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

আবেদন করতে আর কী যোগ্যতা লাগবে? 

পুরুষ ও মহিলা উভয় এই পদে আবেদন করতে পারবে এবং কেবল সেই গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা আবেদন করতে পারবে যেই এলাকায় শূন্যপদ রয়েছে অর্থাৎ প্রার্থী শুধু নিজের ব্লক বা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। 


যে সকল চাকরি প্রার্থী উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা নিজের ব্লক অফিসে খোজ রাখবেন অথবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। 


প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel