দৈনিক মজুরি 500 টাকা, রাজ্যের প্রত্যেক ব্লকে ডাটা এন্ট্রির কাজে নিয়োগ।

 


বেকার যুবক যুবতীদের জন্য ফের এক নয়া সুখবর। রাজ্যের ব্লকে ব্লকে প্রচুর ডাটা এন্ট্রির কাজের প্রচুর ছেলে মেয়েকে দৈনিক মজুরি হিসাবে প্রত্যেক ব্লকে কাজের সুযোগ দিচ্ছে রাজ্যের ব্লক অফিস। রাজ্যের বেকার যুবক যুবতীদের সরাসরি কাজের সুযোগ দিচ্ছে সঙ্গে মোটা অঙ্কের দৈনিক মজুরি দিচ্ছে সরকার। বেকার যুবক যুবতীদের জন্য এতো বড়ো সুখবর এর আগে দেখা যায়নি। যে সকল বেকার যুবক যুবতী এই কাজ করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত জানতে। য



নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে। বর্তমানে রাজ্যের সমস্ত ব্লকের বিভিন্ন দিনে প্রতিনিয়ত চলছে 'দুয়ারে সরকার'। আর এই দুয়ারে সরকার প্রকল্পে প্রতিনিয়ত নানা কাজে প্রচুর ছেলে মেয়েকে ডাটা এন্ট্রির কাজে প্রয়োজন। মনে রাখবেন রাজ্য সরকার এখন বারে বারে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করবে এবং তার ভিত্তিতে কাজও চলতে থাকবে।  এই কাজের জন্য প্রত্যেক ব্লকের তরফে ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়েকে কাজের সুযোগ দিচ্ছে ব্লক আধিকারিক। দিচ্ছে মোটা অঙ্কের দৈনিক মজুরি। সবমিলিয়ে নিজের ব্লকের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে সরাসরি ডাটা এন্ট্রির কাজ করার বিরাট সুযোগ থাকছে আপনার হাতে। 


কাজ ও তার সাম্মানিক পরিমাণ  

যে সমস্ত ছেলে মেয়েরা এই পদে কাজ করতে ইচ্ছুক তাদের দৈনিক মজুরি হিসাবে 500 টাকা দেওয়া হবে (এর কম বেশি হতে পারে, আপনি নিজের ব্লক অফিসে যোগাযোগ করবেন)।মোট হিসাব করে দেখা যায় মাসে প্রায় 15 হাজার টাকা আয় করার বিরাট সুযোগ। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নানা রকম প্রকল্পের ডাটা এন্ট্রির কাজ করতে হবে ও ক্যাম্প রেজিষ্ট্রেশন করতে হবে । নিজের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। 


সাধারনত দুয়ারে সরকার ক্যাম্পে কী কাজ করতে হবে? 

এই সমস্ত ছেলেমেয়েদের সাধারণত দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের কাজ সহ দুয়ারে সরকার ক্যাম্প রেজিষ্ট্রেশন নম্বর বানানোর কাজ করতে হবে। এছাড়াও দুয়ারে সরকার স্থগিত থাকলে ব্লক অফিসে ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে । দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার ও আরও বহু প্রকল্পের কাজ দেওয়া হবে। প্রথমত ক্যাম্পে রেজিষ্ট্রেশন এর কাজ দেওয়া হবে এবং পরে ব্লক অফিসে ফর্মের ডাটা এন্ট্রি কাজ দেওয়া হবে। 


কাজের জন্য ছেলে মেয়েদের যোগ্যতা কী?

কোনো উচ্চ শিক্ষার যোগ্যতা লাগবেনা শুধু কম্পিউটার টাইপিং জ্ঞান বা ডাটা এন্ট্রি কিংবা ইন্টারনেট সম্পর্কীয় কাজ জানলেই আপনাকের এই সুযোগ দেওয়া হবে। এছাড়াও টাইপিং সম্পর্কে সাধারণ জ্ঞান ও সচ্ছ বানান লেখার জ্ঞান থাকলে সুযোগ পেতে পারেন। এই কাজের জন্য আপনার Laptop থাকা জরুরি যার মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করতে হবে। 


এই কাজ করতে আপনাকে আপনাকে কী করতে হবে? 

কোনো আবেদন জমা করতে হবে না। সরাসরি ব্লক অফিসে গিয়ে ডাটা এন্ট্রির কাজের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি তাদের প্রয়োজন পরে এবং আপনি যদি ডাটা এন্ট্রির কাজের উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কাজের সম্মন্ধে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং এমনকি কী কাজ করতে হবে তার সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে নিজের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। 

প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel 


More Job : মাধ্যমিক পাশে ব্লকে ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।