পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নতুন সুখবর। এবার ফের রাজ্যের BDO অফিসে গ্রুপ সি (Group C) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের জেলা শাসক।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার কালেক্টারেট অফিসের অন্তর্গত BDO অফিসে গ্রুপ সি (Group C)- Clerical পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Interview-র মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী BDO অফিসের গ্রুপ সি (Group C) পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -
শূন্যপদের নাম : গ্রুপ সি ( Group C) -Clerical
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী রাজ্যের কালেক্টরেট অফিসের অন্তর্গত BDO অফিসে গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। এছাড়াও MS Word, ExCeL এর যাবতীয় কাজ জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা কত হতে হবে?
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 64 বছরের নিচে।
মাসিক বেতন : যে সকল চাকরি প্রার্থীরা চাকরি করবে তাদের মাসিক বেতন হিসেবে 10,000 টাকা।
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী BDO অফিসে গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো প্রকার আবেদন পত্র Interview-র আগে জমা করতে হবে না। আবেদন পত্র Interview-র দিন সরাসরি জমা করতে হবে। আবেদন পত্র নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করার পর নির্দেশ অনুযায়ী পূরণ করে Interview শুরুর আগে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : Interview-র দিন প্রথমে Computer Test ও পরে Note Sheet Writting ও সব শেষে Interview নেওয়া হবে।
Interview-র দিন যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. আধার কার্ড ও ভোটার কার্ড
4. PPO সার্টিফিকেট
5. পাসপোর্ট সাইজের ছবি
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি Interview-র দিন নিয়ে উপস্থিত হতে হবে।
Interview-র সময় ও তারিখ : যে সকল চাকরি প্রার্থী BDO অফিসে কালেক্টরেট ভবনের গ্রুপ সি পদে চাকরি করতে ইচ্ছুক তাদের Interview দিতে হবে 25-03-2022 তারিখে সময় সকাল 11.30 টা থেকে শুরু হবে।
Interview-র স্থান : The Office Chamber Of ADM (Malda),Collectorate, Malda।www.malda.gov.in
More Job : ফের রাজ্যে প্রাইমারি, Para Teacher ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
★ আবেদন করতে পারবে ক্লাসিকাল পদে যারা সার্ভিস করেছে এমন সকল প্রার্থী।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক করে দেখেনিবেন।
Official Notification + Application Form : Download
Official Website :www.malda.gov.in
প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
