রাজ্যের DM অফিসে শুধু ইন্টারভিউ দিয়ে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job 2022।

 পশ্চিমবাংলার চাকরিপ্রার্থী জন্য অসাধারন একটি সুখবর ।পশ্চিমবঙ্গের জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ সি পদে অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের জেলার DM অফিসে এই ক্লার্ক নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে এবং পুরুষ ও মহিলা উভয় এই পদে আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক ও আগ্রহী এবং উপযুক্ত যোগ্যতা রয়েছে সে সমস্ত চাকরির আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের শেষ অবধি পড়বেন নিচে নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে- 



গ্রুপ সি পদে কিভাবে আবেদন করবেন?

 যে সকল চাকরিপ্রার্থী উপরোক্ত DM অফিসের গ্রুপ সি পদে আবেদন করতে চাই, সে সমস্ত চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।অফলাইনের আবেদনপত্র নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে তারপর যথাযথ পূরণ করার পর যথা সময়ের আগে পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিচে উল্লেখিত ডকুমেন্টস গুলির জেরক্স কপি জমা করতে হবে। নিচে আবেদন পত্র জমা করার ঠিকানাও দেওয়া হবে। 


কিভাবে নিয়োগ করা হবে? 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করবেন তাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবেনা। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন গ্রহনের শেষ তারিখ এর পরেরদিন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তে উপস্থিত হবেন সমস্ত রকমের ডকুমেন্টস এর অরিজিনাল ফটোকপি নিয়ে। নিচে উল্লেখ করা থাকবে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে-


ইন্টারভিউ-র দিন বা আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে:

 আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি লাগবে সেগুলি হল- মাধ্যমিকের এডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি থাকে) এবং P.P.O ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 


আবেদন জমার শেষ তারিখ এবং ইন্টারভিউ তারিখ সমূহ :

 আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে 11-04-2022 তারিখের পূর্বে এবং ইন্টারভিউ শুরু হবে 12-04-2022 তারিখে । 


আবেদন পত্র জমা করার ঠিকানা : Room No. 108,Dooarskanya, Alipurduar, WB। 

ইন্টারভিউ-র স্থান : Chamber of ADM(Gen), Dooarskanya, Alipurduar, WB। 

শূন্যপদের নাম : গ্রুপ সি - ক্লার্ক 

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি, বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি চাকরি থেকে রিটায়ার্ড এমন প্রার্থীরা আবেদন করতে পারবে। 

More Job :রাজ্যের সরকারি অফিসে গ্রুপ ডি নিয়োগ। WB Govt Group D Job । 

বয়সসীমা : 01-04-2022 অনুযায়ী প্রার্থীর বয়স 64 বছরের বেশি হবে না। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 


Official Website : Click

Official Notification : Click Here


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel