রাজ্যের প্রাইমারি শিক্ষা পর্ষদের ওয়েবসাইট এ বিরাট পরিবর্তন আনলো প্রাইমারি শিক্ষা পর্ষদ(WBBPE)। প্রাইমারি শিক্ষা সুত্রে জানা গিয়েছে, প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এ নিয়মিত চাকরি প্রার্থীদের ভিসিট করার কারনে নয়া ওয়েবসাইট নিয়ে এলো প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE) । রাজ্যে প্রাইমাটি টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য এবার নয়া ওয়েবসাইট তৈরি করলো প্রাইমারি শিক্ষা পর্ষদ। প্রাইমারি শিক্ষা পর্ষদ সুত্রে এও জানানো হয়েছে, প্রাইমারি ওয়েবসাইট এ হেকারদের থেকে বাচাতেও এমন পরিবর্তন করা হয়েছে। http://www.wbbpe.org.pl/
প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট প্রসঙ্গে সংবাদ সংস্থা PNN এবং ANI সূত্রে জানা গেছে যে, বেশ কিছু দিন ধরে ওয়েবসাইটে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল । HTTP Error 503 মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন অধিকাংশ ওয়েবসাইট ভিসিটকারীরা । এছাড়াও গত 15ই মাৰ্চ থেকে Service Unavailable দেখাচ্ছিল পর্ষদের ওয়েবসাইট । ঠিক এই কারনেই পর্ষদ কর্তৃক এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের / WBBPE এর সেক্রেটারি আর.সি বাগচি জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE)-র অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাক হয়ে গিয়েছিল । পর্ষদ সেক্রেটারি আরো জানিয়েছেন, গত 15ই মার্চ থেকে WBBPE TET প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ঠিকমত অ্যাক্সেস করতে পারছিলেন না ।এই কারনে প্রচুর অভিযোগ জমা পড়েছিল । তাই পর্ষদ কর্তৃক এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বেশ কিছু দিন ধরে সমস্যায় ভুগছিল আর তার কারন হিসেবে প্রাইমারি শিক্ষা পর্ষদ কর্তৃক প্রাথমিক অনুমান করে সাইবার হ্যাক। যার কারনে ওয়েবসাইট এ এমন পরিবর্তন আনা হয়েছে। এদিকে 2020-21 বছরে ভারতে প্রায় 11 লক্ষ 58 হাজার 208 টি সাইবার সিকিউরিটি সংক্রান্ত অসংগতি ধরা পড়েছে । কেন্দ্রীয় সরকারের বিশেষ পর্যবেক্ষণ অনুযায়ী 2021 সালের অক্টোবর মাস পর্যন্ত সাইবার সিকিউরিটি অ্যাটাক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 12 লক্ষ 13 হাজার 784 টিতে । সম্ভবত প্রাইমারি শিক্ষা পর্ষদও তার মধ্যে একটি। শুধু বেসরকারি ওয়েবসাইট নয় এবার গত কয়েক বছরে বেশ কিছু সরকারি ওয়েবসাইট ও এর নিশানায় এসেছে।
এদিকে প্রাইমারি শিক্ষা পর্ষদের সেক্রেটারি আরও জানান, এই পরিবর্তনের মূলে আরও কয়েকটি কারন রয়েছে। সাধারণত এই ওয়েব এ রেগুলার প্রচুর প্রার্থী ভ্রমণ করে। হবু শিক্ষক থেকে বর্তমান শিক্ষক ও শিক্ষিকা এমনকি কোনো নোটিশ প্রকাশ করলে নাগালের বাইরে ভিসিটোর লক্ষ্য করা যায় যার কারনে ওয়েবসাইট এ সমস্যা প্রায় লক্ষ্য করা হত। সবমিলিয়ে নানা কারনকে সামনে রেখে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
More Job : জেলার স্বাস্থ্য বিভাগে প্রচুর গ্রুপ সি ও ডি সহ স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি
এদিকে রাজ্যে ফের নয়া করে প্রাইমারি টেট (Primary Tet 2022) নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি শিক্ষা পর্ষদ এমনটাও পর্ষদ সুত্রে জানা গিয়েছে। আগামী কিছু দিনের মধ্যে প্রাইমারি টেট 2017 সালের নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করবে পর্ষদ আর তার পরেপরেই নয়া করে প্রাইমারি টেট (Primary Tet 2022) নিয়োগের আবেদন গ্রহণের নোটিশ জারি করবে প্রাইমারি শিক্ষা পর্ষদ। নতুন ওয়েবসাইট প্রাইমারি হবু শিক্ষকদের জন্য খুব শীঘ্রই নয়া সুখবর আনতে চলেছে।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
http://www.wbbpe.org.pl/
