ফের রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Deo Job Reqruitment ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের ফের বিরাট সুখবর। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে সরাসরি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাধারণত দুয়ারে রেশন, রেশন কার্ড ও খাদ্য দপ্তরের নানা রকম কাজ কর্মের জন্য ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে হবে। 



 নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য ও সরবরাহ দপ্তরের এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র 6 মাসের জন্য নিয়োগ করা হবে। খাদ্য ও সরবরাহ দপ্তরের নানা রকম কাজ কর্মের জন্য এই কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ, যোগ্যতা ও আরও বিস্তারিত তথ্য জানতে নীচে সবিস্তারে পড়বেন। 


শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator) 


ডাটা এন্ট্রি পদে আবেদনের যোগ্যতা কী :

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ  করতে হবে এবং সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। সঙ্গে কম্পিউটার MS Word এবং Internet এর কাজ জানতে হবে। 


 বয়সসীমা: আবেদনকারীর বয়স 01/01/2021 অনুযায়ী 40 বছরের বেশি হবে না এবং 21 বছরের নিচে হবে না। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে পারে। 


মাসিক সাম্মানিক : 13000/- প্রতিমাসে দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : আবেদন পত্র সরাসরি ইন্টারভিউ-র দিন জমা করতে হবে। ইন্টারভিউ-র আগে কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না। আবেদন পত্র সহ নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ-র দিন নিয়ে আসতে হবে।

 

 ইন্টারভিউ-র দিন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :

1.মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3.কম্পিউটার সার্টিফিকেট

4.আধার /ভোটার কার্ড

5.এছাড়াও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সহ অরিজিনাল কপি ইন্টারভিউ-র দিন নিয়ে আসতে হবে।


নিয়োগের স্থান : জেলার ব্লক অফিসে রেশন কার্ড বা দুয়ারে রেশন প্রকল্পের কাজ করতে হবে। তাই সেই জেলার খাদ্য ও সরবরাহ দফতরে 

More Job : মাধ্যমিক পাশে ব্লকে ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

নিয়োগ প্রক্রিয়া : এই পদে সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 


প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel