পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে ইচ্ছুক? এমনকি আপনার শিক্ষাগত যোগ্যতা খুবই ন্যূনতম? তাহলে আপনার জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গের ব্যাংকে সরাসরি ইন্টারভিউ-র শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পিয়ন(Group D) পদে নিয়োগ করা হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। যে সকল চাকরিপ্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক সেই সকল চাকরিপ্রার্থীরা আরো বিস্তারিত জানতে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সম্পর্কে আরও জানতে নিচের শেষ অব্দি পড়বে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল -
আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন?
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে একটি ছোট খামের ভিতর ঢুকিয়ে পরে সেটিকে বড়ো খামের ভিতর ঢুকিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গের পোস্টাল স্ট্যাম্প লাগাতে ভুলবেন না। রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।খামের উপর সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে আবেদন উল্লেখ করতে হবে।
যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর প্রত্যেকটির ফটোকপি দিয়ে আবেদন ফর্মের সঙ্গে জমা করতে হবে -
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট
3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
4.পরিচয় পত্র (আধার/ভোটার কার্ড)
5.আরও অন্যান্য ডকুমেন্টস
কীভাবে নিয়োগ করা হবে : প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই। সরাসরি শিক্ষাগত যোগ্যতার নম্বর ও বয়সের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। এছাড়াও নথিপত্র যাচাই করার সময় আপনার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে।
পদের নাম : সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন( Group D) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ। গ্রেজুয়েট পাশ করলে আবেদন গ্রহন করা হবে না।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন জমা করার শেষ তারিখ : প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 28-03-2022 তারিখ অবধি। এই তারিখের পরে সংশ্লিষ্ট Bank কর্তৃক কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না।
More Job: পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন পাঠানোর ঠিকানা : Chief Manager,HRD,Punjab National Bank, CO, North 24 Parganas, 48 A,Joshor Road, Near Sethpukur,Barasat-700124.
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
