পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে(WB Health) একাধিক শূন্যপদে ফের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণত চুক্তি ভিত্তিক হিসেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ক্লাক ও একাউন্টেন্ট (গ্রুপ সি) ও গ্রুপ ডি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা পুরুষ এবং মহিলা উভয়ই হতে পারে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিচে শেষ অবধি পড়বেন, নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করা হবে -
যে যে শূন্যপদে নিয়োগ করা হবে : গ্রুপ সি -Group C ( ক্লার্ক ও একাউন্টেন্ট) ও গ্রুপ ডি (Group D)
আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের(WB Health) গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক, সেইসকল চাকরিপ্রার্থীকে আগে কোন রকম আবেদনপত্র জমা করতে হবে না। আবেদনপত্র সরাসরি ইন্টারভিউ-র দিন নিয়ে উপস্থিত হতে হবে এবং সঙ্গে সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে আসতে হবে৷
ইন্টারভিউ-র দিন কি কি ডকুমেন্টস নিয়ে আসবেন:
1. আবেদন পত্র (নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে)
2. পাসপোর্ট সাইজের ছবি
3. মাধ্যমিক এডমিট কার্ড
4. পদ সম্পর্কীত বিশেষ ডকুমেন্টস
5. পরিচয় পত্র (আধার ও ভোটার কার্ড)
6. অন্যান্য
কিভাবে নিয়োগ করা হবে :
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাই স্বাস্থ্য দপ্তরের ঠিকানা নির্দিষ্ট সময়ে, সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে সকাল 11 টা থেকে। 16/03/2022 তারিখে।
ইন্টারভিউ-র স্থান : Zilla Swasthya Bhavan Campus, Ranchi Road, Purulia. www.wbhealth.gov.in
নীচে প্রত্যেক শূন্যপদ ও যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হল-
1. ক্লার্ক ( LDC )
2. একাুন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা :উপরে উল্লেখিত 2 পদের ক্ষেত্রে রাজ্যে সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
3. গ্রুপ ডি
শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে।
MORE JOB :Primary Tet: ফের রাজ্যের প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
বিঃদ্রঃ -উপরোক্ত পদগুলিতে শুধু রাজ্য সরকারি গ্রুপ সি ও ডি চাকরি থেকে রিটায়ার্ড করেছে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবে।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে।
OFFFICIAL NOTICICATION + INTERVIEW APPLICATION FORM : DOWNLOAD
OFFICIAL WEBSITE : www.wbhealth.gov.in
প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
