পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের (WB Health) অধীনে ফের শতাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য দপ্তর ( WB Health) ।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশে জেলার SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য সরবরাহ ভবনে কর্মী নিয়োগ করা হবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে শতাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী জেলা স্বাস্থ্য দপ্তরে (WB Health) সংশ্লিষ্ট শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন, নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
উক্ত পদে আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন :
স্বাস্থ্য দপ্তরে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক এমন সকল চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে মহকুমার(SDO) বিভিন্ন BDO অফিসে শূন্যপদ আলাদা আলাদা ভাবে নোটিশে উল্লেখ ও আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
সংশ্লিষ্ট নিয়োগে আবেদন পত্র পাঠানোর ঠিকানা : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট BDO অফিসে গিয়ে ড্রপ বক্সে আবেদন পত্র জমা করতে হবে। অফিসিয়াল নোটিশে শূন্যপদ উল্লেখ করা আছে, সেখান থেকে আরও বিস্তারিত দেখেনিবেন।
মোট শূন্যপদ : যেহেতু দুটি SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য সরবরাহ ভবনে নিয়োগ করা হবে তাই দুটি মিলে মোট শূন্যপদ দারাই 148 টি
আগ্রহী প্রার্থীরা আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. আবেদন পত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি
2. মাধ্যমিকের এডমিট বা বয়সের প্রমাণপত্র
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি
4.কাস্ট সার্টিফিকেট
5.আধার /ভোটার কার্ড
6.বাসিন্দা প্রমাণ
7.আরও অন্যান্য (যদি থাকে)
উপরে 1 থেকে 7 পর্যন্ত ডকুমেন্টস গুলির প্রত্যেকটির ফটোকপি সঙ্গে Self Attested করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীর যোগ্যতা কী লাগবে?
1.যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে।
More Job: পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
2.কেবল মহিলারাই এই পদে আবেদন করতে পারবে।
3.মহিলাদের অবশ্যই বিবাহিত /বিধবা/বিবাহ বিচ্ছেদ হতে হবে তাহলে আবেদন করতে পারবে।
4.মহিলাদের বয়স হতে হবে 30-40 এর মধ্যে তবে এসসি, এসটি,ওবিসি ও অন্যান্য সংরক্ষিত গোষ্ঠির জন্য 8 বছরের বয়সের ছাড় থাকবে।
5.প্রার্থীকে সেই ব্লকের(BDO) স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্লকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
আবেদন পত্র ও অফিসিয়াল নোটিশ 1: ডাউনলোড করুন
আবেদন পত্র ও অফিসিয়াল নোটিশ 2 : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
