চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরে (WB Health) ফের গ্রুপ ডি ও সি(Group C,D) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার স্বাস্থ্য ভবনে( WB Health) গ্রুপ সি ও ডি (Group C,D) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Interview-র মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,রাজ্য স্বাস্থ্য দপ্তরে (WB Health) গ্রুপ সি ও ডি( Group C,D) নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
কী কী শূন্যপদ রয়েছে : গ্রুপ সি - ( ক্লার্ক ও একাউন্টেন্ট) ও গ্রুপ ডি
উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের(WB Health) গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে চায়? তাদের আগে কোন রকম আবেদনপত্র জমা করতে হবে না। আবেদন ফর্ম সরাসরি ইন্টারভিউ-র দিন নিয়ে উপস্থিত হতে হবে এবং সঙ্গে সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে আসতে হবে৷
ইন্টারভিউ-র দিন যে ডকুমেন্টস গুলি নিয়ে আসবেন:
1. আবেদন ফর্ম (নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে)
2. পাসপোর্ট সাইজের ছবি
3. মাধ্যমিক এডমিট কার্ড
4. পদ সম্পর্কীত বিশেষ ডকুমেন্টস
5. পরিচয় পত্র (আধার ও ভোটার কার্ড)
6. অন্যান্য
নিয়োগ প্রক্রিয়া নিচে উল্লেখ করা হল :
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাই স্বাস্থ্য দপ্তরের ঠিকানা নির্দিষ্ট সময়ে, সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে সকাল 11 টা থেকে। 16/03/2022 তারিখে।
ইন্টারভিউ-র স্থান : Zilla Swasthya Bhavan Campus, Ranchi Road, Purulia. www.purulia.gov.in
নীচে প্রত্যেক শূন্যপদ ও যোগ্যতা সম্পর্কে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হল-
1. ক্লার্ক ( LDC )
2. একাুন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা :উপরে উল্লেখিত পদ গুলির ক্ষেত্রে আবেদন করার জন্য রাজ্যের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
3. গ্রুপ ডি
শিক্ষাগত যোগ্যতা : গ্রুপ ডি পদের ক্ষেত্রে রাজ্যের সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে।
বিঃদ্রঃ -উপরোক্ত পদগুলিতে শুধু রাজ্য সরকারি গ্রুপ সি ও ডি চাকরি থেকে রিটায়ার্ড করেছে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবে।
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট : www.purulia.gov.in
