পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। রাজ্যের পোস্ট অফিসে ফের পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে (Post Office) লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে পোস্ট অফিসের শাখায় এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা যারা ইন্টারভিউ এ উপস্থিত হতে চায় তাদের সকলকে অনুরোধ জানিয়েছে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন, নিচে শূন্যপদ,আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তি আলোচনা করা হল -
কীভাবে আবেদন করবেন তা নিচে উল্লেখ করা হল -
পশ্চিমবঙ্গের যে সকল প্রার্থী রাজ্যোর পোস্ট অফিসে(Post Office) চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে এই পদের জন্য কোনো আবেদন ফর্ম জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে যা নিচে উল্লেখ করা হবে।
ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
১/- প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটাতে আপনার সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগালে উত্তম।
২/- বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট
৩/- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট (মাধ্যমিক আবশ্যিক)
৪/- আধার কার্ড বা ভোটার কার্ড
উপরে উল্লেখিত প্রত্যেক ডকুমেন্টস এর ৫ সেট জেরক্স কপি সঙ্গে অরিজিনাল নিয়ে উপস্থিত হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
শূন্যপেদর নাম : ডাক জীবন বীমা ও গ্রামীণ ডাক জীবন বীমা পলিসি বিক্রির জন্য পোস্ট অফিস ডাইরেক্ট এজেন্ট নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা।
আবেদনকারীর বয়স : যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
মনোনীত প্রার্থীকে সিকিউরিটি হিসেবে ৫০০০ টাকা জমা রাখতে হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে সকাল ১২ টা এবং চলবে বিকেল ৩ টা পর্যন্ত। তারিখ ১৮-০৪-২০২২ থেকে ২২-০৪-২০২২ পর্যন্ত।
More Job :রাজ্যের স্কুলে খাদ্য বিভাগে সুপারভাইজার পদে নিয়োগ। WB Govt Job 2022।
নিয়োগের স্থান : বারাসাত ও বসিরহাট হেড পোস্ট অফিসে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানতে অথবা ইন্টারভিউ এর জন্য যোগাযোগ করুন : ভারতীয় পোস্ট অফিস(India Post), বারাসাত ডিভিশন, কলকাতা ৭০০১২৪, ফোন নম্বর -০৩৩ ২৫৫২ ৩৪৬৩।
More Job : পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Govt Job 2022।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel

.jpg)
