WB Primary Tet 2022 : টেট 2017 ইন্টারভিউ ও নয়া টেটের নোটিশ। প্রস্তুতি শুরু পর্ষদের। www.wbbpe.org

রাজ্যের প্রাইমারি টেট (WB Primary Tet) প্রার্থীদের জন্য এক বিরাট সুসংবাদ। রাজ্য প্রাইমারি টেট (WB Primary Tet) 2017 সালের নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট ও রাজ্যে নয়া করে প্রাইমারি টেট পরীক্ষার নয়া নোটিশ জারি নিয়ে বিরাট সুসংবাদ আসতে চলেছে চলতি মাসে এমনটাই বিশেষ সুত্রে জানা গিয়েছে। আপনি যদি রাজ্যের প্রাইমারি টেট প্রার্থী হয়ে থাকেন কিংবা প্রাইমারি টেট 2017 (Primary Tet 2017) সালের পাশ প্রার্থী হয়ে থাকেন তাহলে শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল। 



রাজ্যর তৃতীয়বার টেট সংঘটিত হয় 31 জানুয়ারি 

রাজ্যের তৃতীয়বারের মতো প্রাইমারি টেট পরীক্ষার নোটিশ জারি করা হয়েছিল 2017 সালে। নানা কারনে পর পর দুবার অনলাইন আবেদন গ্রহন করা হলেও শেষে টেট পরীক্ষা নেওয়া হয় 2021 সালের 31 শে জানুয়ারি। টেট নোটিশ থেকে টেট পরীক্ষার পর্যন্ত যদিও সময়ের ব্যবধান বিরাট কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশে তেমন একটা সময় নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ তুলনামূলক ভাবে। অবশেষ 2022 সালে 10 শে জানুয়ারি প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ করেছে। 

টেট 2017 সালের পাশের হার ও নতুন টেটের ইঙ্গিত 

প্রাইমারি টেট 2017 সালে মোট পরীক্ষায় বসে প্রায় 2.5 লক্ষ প্রার্থী। তার মধ্যে প্রায় 10 হাজারের মতো চাকরি প্রার্থী পাশ করে। তার ভিত্তিতে দেখা যায় প্রায় 4-5 শতাংশ প্রার্থী পাশ করে। যা মোট সংখ্যার থেকে বিরাট ফারাক। আর এদিকে পাশ প্রার্থীর হার কম হওয়ায় নতুন টেটের ইঙ্গিত পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে পাওয়া যায়। যে সকল হবু শিক্ষক প্রাইমারি টেট 2017 সালে পাশ করেছে তাদের চলতি মাসেই ইন্টারভিউ-র সম্পর্কী বিজ্ঞপ্তি জারি হতে চলেছে এমনটাই জানা গিয়েছে। 


অন্যদিকে শুধু প্রাইমারি টেট 2017 সালের নিয়োগ না পাশাপাশি 2022 সালের প্রাইমারি টেট নোটিশ প্রকাশের ইঙ্গিত দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, প্রাইমারি টেট 2017 সালের ইন্টারভিউ-র নোটিশ প্রকাশের পাশাপাশি প্রকাশিত হতে চলেছে রাজ্যের নয়া টেট পরীক্ষার নোটিশ। কাজেই রাজ্যের হবু শিক্ষকের জন্য একের পর এক নতুন সুখবর। প্রথমে প্রাইমারি টেট পরীক্ষা 2017 সালে পাশ প্রার্থীদের ইন্টারভিউ-র নোটিশ জারি করা হবে তারপর রাজ্যর নয়া করে প্রাইমারি টেট পরীক্ষার নোটিশ প্রকাশিত হতে এমনটাই সুত্রের মারফত জানা গিয়েছে। 


6 মার্চের মধ্যে নোটিশ জারির সম্ভাবনা 

সুত্রের মারফত জানা গিয়েছে, আগামী ৬ ই মার্চের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ-র নেওয়া সম্ভব হবে না বলে জানায় রাজ্য। অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর বক্তব্য অনুযায়ী মার্চ মাসের শেষের দিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের (WB Primary TET) ইন্টারভিউ-র দিন নির্ধারণ করা হবে। সর্বপ্রথম অনলাইনে একটি ফর্ম ফিলাপ করতে হবে 2017 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের। সেই ফরম ফিলাপে প্রেফারেন্স অপশনের মাধ্যমে পরীক্ষার্থীরা ঠিক করতে পারবেন তাদের পছন্দমত চাকরি করার জায়গা। ইন্টারভিউ-র দিন ঘোষণা করার পরেই শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া।

More Job: পশ্চিমবঙ্গের স্কুলে 1700 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। WB School Teachers Recruitment ।

2022 সালের প্রাইমারি টেট পরীক্ষা সংগঠিত হওয়ার দিনক্ষণ, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবছর প্রাইমারি টেট পরীক্ষা (WB Primary TET) সংগঠিত হওয়ার কথা রাজ্যে। এই নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এই বছরে অর্থাৎ 2022 সালের মার্চ মাসের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষা সংগঠিত করার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল।

উপরের পাওয়া তথ্য কোনো অফিসিয়াল নোটিশ থেকে না, এটি কেবল একটি সংবাদ মাধ্যম ও সুত্রের মারফত পাওয়া খবর মাত্র। 

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel