পশ্চিমবঙ্গের স্কুলে প্রাইমারি শিক্ষক হতে চান? WB TET পরীক্ষায় পাশও করেননি? তবুও পশ্চিমবঙ্গের স্কুলে প্রাইমারি শিক্ষক সহ গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের এক স্কুল। পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক ও গ্রুপ সি পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী রাজ্যের স্কুলে শিক্ষক ও গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন, নিচে শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল -
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
1. হাইস্কুল শিক্ষক (Assistant Teacher) -Science
শূন্যপদ: 1 টি
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বিজ্ঞান বিষয়ে অনার্স করতে হবে এবং সঙ্গে বিএড পাশ করলে অগ্রাধিকার পাবে।
2. প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা (WB Primary Teachers)
শূন্যপদ : 3 টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা কিংবা গ্রাজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে ডিএলএড প্রশিক্ষণ থাকতে হবে।
3. গ্রুপ সি - ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 2 টি
শিক্ষাগত : প্রার্থীকে উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সায়েন্স বিভাগ থেকে।
কীভাবে আবেদন করবেন :
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে Registered Post / Speed Post এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে আবেদনের সঙ্গে Biodata /Resume তৈরি করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
বায়োডাটার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয় পত্র, অভিজ্ঞতা, পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য যদি থাকে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Principal, Vidyasagar Shishu Niketan, Rangamati,Vidyasagar University, Paschim Medinipur, 721102।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : 22/03/2022।
More Job : TET, SSC ছাড়াই রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি।
আবেদন করতে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel