পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WBMSC Group C Reqruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর সংখ্যক গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা পৌরসভার(KMC) বিভিন্ন দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী গ্রুপ-সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -



শূন্যপদের নাম : জুনিয়র অ্যাসিস্টেন্ট 

মোট শূন্যপদ : 21 টি (  UR-12 টি, SC-5 টি,ST-2 টি ও OBC-2 টি)

বেতন কাঠামো : উপরোক্ত পদে বেতন কাঠামো 6 পে কমিশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হয়। 

বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা। এছাড়াও কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে। 


আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন পত্র নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের(www.mscwb.org) অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে আবেদন করতে পারবে। 


আবেদন ফী : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে মোট 200 টাকা আবেদন ফী জমা করতে হবে তার মধ্যে 150 টাকা আবেদন ফী ও 50 প্রসেসিং ফী। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী দের জন্য শুধু 50 টাকার প্রসেসিং ফী জমা করতে হবে। আবেদন ফী অনলাইনের মাধ্যমে Debit/Credit/ Net Banking এর মাধ্যমে জমা করতে হবে। 

More job : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

অফিসিয়াল ওয়েবসাইট : www.mscwb.org