সুখবর! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অধীনে ফের শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলার স্বাস্থ্য কেন্দ্রে 209 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় জেলার স্বাস্থ্য কেন্দ্রে সরকারি চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে এবং উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক, তারা শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Health Workers Reqruitment ।
শূন্যপদের নাম : স্বাস্থ্য কর্মী ( Health Workers)
মোট শূন্যপদ : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 209 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ গুলি স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী ভাগ করা রয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে শূন্যপদ দেখে নিবেন।
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের জেলার স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
আবেদন করতে আরও কী কী যোগ্যতা থাকা জরুরি :
জেলায় স্বাস্থ্য কেন্দ্রে যেহেতু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
প্রার্থীর বয়সসীমা :আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু OBC,SC,ST ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
কীভাবে আবেদন করবেন :
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের Offline এর মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে Application Form ডাউনলোড করে তা সঠিক পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা বা নিজের BDO অফিসে ছুটির বাদে জমা করতে হবে এবং সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে ।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1-বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক এডমিট কার্ড
2-যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি
3-কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)
4-বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড)
5-পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6-আধার / ভোটার কার্ড
7-বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8- অন্যান্য (যদি থাকে)
9- 5 টাকার পোস্টাল স্ট্যাম্প
উপরে উল্লেখিত প্রত্যেক নথিপত্রের জেরক্স কপি Application Form এর সঙ্গে জমা করতে হবে।
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : অফলাইন আবেদন গ্রহন শুরু হবে 07-04-2022 থেকে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 22-04-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত BDO অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।
More Job : পশ্চিমবঙ্গে Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন -
Official Notification :CLICK HERE
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel

