অবশেষে 3000 গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। Govt Group C D Recruitment ।

 অবশেষে চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। SSC-র মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে। পুরুষ ও মহিলা উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী SSC-র মাধ্যমে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত জানতে  -



কীভাবে আবেদন করা যাবে? 

যে সকল চাকরি প্রার্থী SSC-র গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। 


অনলাইন আবেদন করার শেষ তারিখ : প্রার্থীরা 30-04-2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। 


মোট শূন্যপদ : 3,000 টি শূন্যপদে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী SSC-র গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। 


বয়সসীমা : প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 27 বছর। SC ও ST প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পাবে এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবে। 


আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করবে তাদের মধ্যে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 100 টাকা Debit Card/Credit Card/Net Banking এর মাধ্যমে আবেদনের টাকা কাটাতে হবে। এছাড়াও SC,ST দের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না। 


নিয়োগ প্রক্রিয়া : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ-র নিয়ে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। এছাড়াও ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে।

More Job :কলকাতা বিমান বন্দরে শতাধিক গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

যে সকল চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাই তাদের জন্য অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে। 

আরও চাকরির খবর : পশ্চিমবঙ্গ রেলে 2900 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel