পশ্চিমবঙ্গ পুলিশে 4500 পদে নিয়োগ। WB Police Reqruitment ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 4500 শূন্যপদে নিয়োগ ।রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রত্যেক জেলায় বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে । বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে । জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রায় 4500 পদে রাজ্যের মেয়েদের নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । আরও জানা গিয়েছে , সারা রাজ্যে এরকম 150 টি ব্যাটেলিয়ান তৈরি করা হবে । প্রতিটি ব্যাটেলিয়ানে থাকবে 30 জন করে প্রশিক্ষিত মহিলা কর্মী ।  প্রতিটি কমিশনারেট এবং পুলিশ সদরে 10 টি করে মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 



এদিন আরও জানা গিয়েছে , অবিলম্বে জেলা পুলিশ ও কমিশনারেটের অধীনে মোট প্রায় 4500 মেয়েকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার । লেডি কনস্টেবল পদেই নিয়োগ করা হবে বলে সুত্রের মারফত খবর ।গোটা রাজ্যর 150  ব্যাটেলিয়নে মোট নিয়োগ করা হবে প্রায় 4500 মহিলা কর্মী । এই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন বলে খবর ।


অন্যদিকে এই নিয়ে সবুজ সংকেতও দিয়েছেন মুখ্যমন্ত্রী । যার জন্য অনুমান করা হচ্ছে , শীঘ্রই শুরু হবে মহিলা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া । কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে খেলাধুলা ও ক্যারাটেতে পারদর্শী মহিলারা বেশি অগ্রাধিকার পাবেন বলে জানা গিয়েছে । কীভাবে নিয়োগ করা হবে তা এখনও জানা যায়নি । 

More Job: মাধ্যমিক পাশে Bank এ 11 হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

যেহেতু রাজ্যর মুখ্যমন্ত্রী বারবারই মহিলাদের স্বাবলম্বী হওয়ার কথা বলেন । মহিলারা যাতে উপার্জন করতে পারেন , সব সময় সেদিকে নজর দিয়েছেন মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই নিয়ে একাধিক প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য । এবার মহিলাদের জন্য বিপুল কর্মসংস্থান রাজ্যে লেডি কনস্টেবল পদে একসঙ্গে নিয়োগ হতে চলেছে 4500 মহিলা কর্মী । নিয়োগের সিদ্ধান্ত নিলেও এখনো জানানো হয়নি কীভাবে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট আসলে আমরা আপনাদের কাছে যথা সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। 


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel