জেলার ব্লকে ব্লকে দৈনিক মজুরি কর্মী নিয়োগ। নিজের BDO অফিসে পোস্টিং। WB Govt Job।

 পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ফের বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গের জেলার ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজের BDO অফিসে দৈনিক মজুরি হিসাবে জেলার প্রত্যেক ব্লক অফিসে কর্মী নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, রাজ্যের জেলার স্থায়ী বাসিন্দারাই কেবল আবেদন করতে পারবে এবং চাকরিতে নিযুক্ত হলে নিজের BDO অফিসের গ্রাম পঞ্চায়েতে কাজের পোস্টিং দেওয়া হবে। সবমিলিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বিরাট সুযোগ সরকারি অফিসে দৈনিক মজুরি চাকরি করার। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। 



শূন্যপদের নাম : নিজের BDO অফিসে দৈনিক মজুরি কর্মী পদে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি : চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র নিজের BDO গিয়ে যোগাযোগ করে পেতে পারেন বা কীভাবে আবেদন পত্র তৈরি করবেন তা সংশ্লিষ্ট BDO অফিস থেকে কেবল জানা যাবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


আবেদনের শেষ তারিখ :আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে 12/05/2022 তারিখ অবধি। সরাসরি BDO অফিসে আবেদন পত্র জমা করতে হবে। 


আবেদন পত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস জমা করবেন :

1. নিজের বয়স প্রমাণ সার্টিফিকেট

2. পদ অনুযায়ী বা নিচে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী তার মার্কশিট বা সার্টিফিকেট

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. পরিচয় পত্র 

5. বাসিন্দা প্রমান 

6.অভিজ্ঞতা 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 


আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে : 

 1. কমপক্ষে দুই বৎসর বা তার বেশি সময় সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

 2. স্থানীয় ভাষায় কথা বলা বাঞ্ছনীয় ।

3. 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ( 01/01/2022 তারিখে ) । 

 4.কমপক্ষে স্নাতক হতে হবে ( কমার্স গ্রেজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে ) । 

5. কাজের পূর্ব অভিজ্ঞতা / গনিত ও বানিজ্যের জ্ঞান থাকা বাঞ্ছনীয় ।

 6.মাসে কমপক্ষে 15 দিন গ্রামের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে । 

7.উদ্যোগ নেওয়ার ( Entrepreneurship ) পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন / মহিলা / স্বনির্ভর দলের সদস্যা / কম্পিউটার ও স্মার্ট ফোন ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । জ ) ক্যাশ ক্রেডিট লোনের তৃতীয় ডোজের সঙ্গে যুক্ত থাকতে হবে। 


কী কাজে নিযুক্ত করা হবে :

 One Stop Facilitation Centre এর অধিনে ক্ষুদ্রশিল্প ও শিল্পীদের ব্যবসার জন্য রূপরেখা তৈরি হাতেকলমে প্রশিক্ষন ও অন্যান্য সহায়তা প্রাপ্তির জন্য পথপ্রদর্শন । 

ভাতা: চুক্তিভিত্তিক এই কাজের জন্য দৈনিক ভাতা দেওয়া হবে । 


আবেদন পত্র জমা দেওয়ার স্থান : আবেদনকারীর নিজ নিজ বিডিও অফিসে । 


আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ : 12/05/22 ) 


আবোদন সম্পর্কে আরও কিছু জানার জন্য নিজ নিজ BDO অফিসে যোগাযোগ করুন ।


 বি : দ্র : প্রার্থী কোন পঞ্চায়েত এলাকায় কাজ করতে চান তা আবেদন পত্রের ওপর লিখে দেবেন । আবেদনকারী কেবলমাত্র একটি সমবায়ে আবেদন করবেন ।


নিয়োগ প্রক্রিয়া : অফিসিয়াল নোটিশে কোনো উল্লেখ করা হয়নি তবে অফিসিয়াল ওয়েবসাইট পরবর্তী আপডেট বা নিজের BDO অফিসে জানিয়ে দেওয়া হবে। 


Official Notification : Click Here

Official Website : Click 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here