পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। অবশেষে রাজ্যে ICDS Anganwari কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের জেলার বিভিন্ন ICDS কেন্দ্রে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি (Anganwari) সহায়িকা ও কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা পশ্চিমবঙ্গের অবশ্যই স্থায়ী বাসিন্দা হবেন। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন -
শূন্যপদের নাম : ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : অঙ্গনওয়াড়ি(Anganwari) কর্মী ও সহায়িকা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছর। বয়স গননা করা হবে 01-04-2022 তারিখ অনুযায়ী।
কর্মীজীবন অবসানের বয়স : য়ে সকল প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরি করবে তাদের চাকরি জীবনের শেষ বয়স হবে 65 বছর পর্যন্ত।
কীভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরি প্রার্থী ICDS অঙ্গনওয়াড়ি (Anganwari) কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। অফলাইন আবেদন ফর্মটি পাওয়া যাবে সবচেয়ে নিচে দেওয়া লিঙ্ক থেকে। সেখান আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। আবেদন ফর্মটি নিজের সমস্ত ডিটেইলস দিয়ে পূরণ করতে হবে। তারপর ফর্মটির সঙ্গে নিচে উল্লেখ করা সবকটি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে :
1.প্রার্থীর বাসস্থান সংক্রান্ত শংসাপত্র ( মূলকপি )
2.প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র ( স্বপ্রত্যয়িত কপি ) ।
3.প্রার্থীর বয়স সংক্রান্ত শংসাপত্র ( স্বপ্রত্যয়িত কপি ) ।
4. প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত শংসাপত্র ( স্বপ্নত্যয়িত কপি ) ।
5.প্রার্থীর সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি
6. 1 টি স্ট্যাম্প সাইজ রঙ্গীন ছবি ( 1 টি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য 2- টি ছবি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে ) ।
7.আবেদনকারীর নাম ও সম্পূর্ন ঠিকানা সম্বলিত এবং ছয় ( 6 / - ) টাকার ডাকটিকিট সম্বলিত একটি ( 10 " X4 " ) মাপের খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ।
8. এপিক এবং আধার কার্ডের স্বপ্রত্যয়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ।
আবেদন ফর্ম জমা করার ঠিকানা : যে সকল চাকরি প্রার্থী ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প কেন্দ্র। মনে রাখবেন বিভিন্ন ব্লকের বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ নিজের ব্লকের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন, কোথায় আবেদন ফর্ম জমা করবেন।
আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন জমা করার শেষ তারিখ আলাদা আলাদা রয়েছে। কিছু কিছু কেন্দ্রে আবেদন জমা করার শেষ তারিখ 19-05-2022 অবধি আবার কিছু কিছু কেন্দ্রের আবেদনের শেষ তারিখ 23-05-2022 অবধি জমা করতে হবে। নিচে প্রত্যেক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান ডাউনলোড করে দেখেনিবেন।
প্রত্যেক ব্লকে বিজ্ঞপ্তি আলাদা আলাদা রয়েছে তাই নিচে যে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে নিজের ব্লক অনুযায়ী অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification : Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)