Primary Teachers: প্রাইমারি শিক্ষক নিয়োগে B.ED vs D.EL.ED মালমার শুনানি।
প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে NCTE-র গাইডলাইন অনুযায়ী একের পর বিতর্ক দেখা গেছে। প্রাইমারি শিক্ষক পদে নয়া নিয়ম অনুযায়ী শুধু প্রশিক্ষণ প্রাপ্তরাই এই পদে আবেদন করতে পারবে। জায়গায় জায়গায় নানা আন্দোলন দেখা দিয়েছিল NCTE গাইডলাইন কে কেন্দ্র করে। অবশেষে শেষ পর্যন্ত সুরাহা না মেলায় আদালতের কাছে দারস্থ হন একগুচ্ছ হবু শিক্ষক। দেশের শীর্ষ আদালতে শুরু হয় এই মামলার শুনানি। মামলার নাম দেওয়া B.ED vs D.EL.ED মামলা।
আজ দেশের শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে(Supreme Court) বিএড বনাম ডিএলএড ( D.El.Ed vs B.Ed ) মামলার শুনানি ছিল । প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ উক্ত মামলাটি । প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে , মূলত এই বিষয় নিয়েই মামলা করেন D.EL.ED প্রশিক্ষিত চাকরি প্রার্থীগন । এই মামলার দিকে তাকিয়ে আছেন দেশের লক্ষ লক্ষ হবু শিক্ষক ।
আজ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে খুব অল্প সময়ের জন্য এই মামলার শুনানি চলে । মাত্র প্রায় 5 মিনিটের সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলে । এদিন MHRD- এর পক্ষ থেকে একটি SLP সুপ্রিম কোর্টে দায়ের করা হয় । তবে SLP নম্বর জেনারেট না হওয়ায় ট্যাগ হতে পারেনি ।
অল্প সময়ের জন্য মামলা শীর্ষ আদালতে চললেও এক্ষেত্রে সুপ্রিম কোর্টৈর বিচার তার মতামত প্রদান করে। এক্ষেত্রে শেষে পরবর্তী শুনানির তারিখ দেন শীর্ষ আদালতের বিচারপতি । সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে 19 জুলাই 2022। এদিকে আজ MHRD র তরফ থেকে বিচারপতিকে শুনানি করার জন্য অনুরোধ করলেও বিচারপতি তা করতে রাজি হননি । শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 19 জুলাই 2022 । তবে এর পরবর্তী আপডেট আসা পর্যন্ত মামলা কোন দিকে গড়াবে তা বলা মুশকিল।
More Job :Punjab National Bank এ গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
এদিকে গত 15 মার্চ এ গুরুত্বপূর্ণ মামলায় উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই দেশের স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী। সেদিন Reet Level - 1 পর্যায়ে B.ed ডিগ্রিধারীদের পক্ষে কোন নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

