পশ্চিমবঙ্গে জেলায় জেলায় গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Bank Group D Job ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের জেলায় জেলায় ব্যাঙ্ক গ্রুপ ডি (Bank Group D) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজের জেলায় সরকারি ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। পশ্চিমবঙ্গ কিংবা উক্ত জেলার স্থায়ী বাসিন্দা এমন সকলে এই পদে আবেদন করতে পারবে।  যে সকল চাকরিপ্রার্থী অষ্টম শ্রেণী পাস করেছে এবং উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক সেই সকল চাকরিপ্রার্থীরা আরো বিস্তারিত জানতে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সম্পর্কে আরও জানতে নিচের শেষ অব্দি পড়বে।  নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল -


আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্ক গ্রুপ ডি (Bank Group D) পদে কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে একটি ছোট খামের ভিতর ঢুকিয়ে পরে সেটিকে বড়ো খামের ভিতর ঢুকিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গের পোস্টাল স্ট্যাম্প লাগাতে ভুলবেন না। রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন পত্র কীভাবে তৈরি করবেন?
কম্পিউটার টাইপ করে প্রথমে নিজের নাম,বাবার নাম,ঠিকানা -বর্তমান ও স্থায়ী, নিজের জন্ম তারিখ, মাধ্যমিক এডমিট অনুযায়ী বয়স, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও পাশের বছর,জাতি,ধর্ম, ভাষা,  বর্তমানে কাজের অভিজ্ঞতা, বর্তমানে যে কাজে জরিত আছেন তার বিবৃতি এছাড়াও আরও অন্যান্য সমস্ত ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে।

যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর প্রত্যেকটির ফটোকপি দিয়ে আবেদন ফর্মের সঙ্গে জমা করতে হবে -
1.পাসপোর্ট সাইজের ছবি 
2. বয়সের প্রমাণপত্র 
3. বসবাস প্রমাণিত বা পরিচয় পত্র 
4. প্যান কার্ড
5. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
6. স্কুল বা সর্বশেষ প্রতিষ্ঠানের লিভিং সার্টিফিকেট 
7. জাতিগত সংশয় ( যদি থাকে) 
8. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ( যদি থাকে) 
9. এছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক কোনো ডকুমেন্টস 


কীভাবে নিয়োগ করবে :আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই। সরাসরি শিক্ষাগত যোগ্যতার নম্বর ও বয়সের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। এছাড়াও নথিপত্র যাচাই করার সময় আপনার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে।

পদের নাম : সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন-গ্রুপ ডি

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ।

বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন জমা করার শেষ তারিখ : প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 22-04-2022 তারিখ অবধি। এই তারিখের পরে সংশ্লিষ্ট Bank কর্তৃক কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না।

নিয়োগের জেলা : পশ্চিমবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ করা হবে।

More Job : মাধ্যমিক পাশে একাধিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Recruitment। 

আবেদন পাঠানোর ঠিকানা : Chief Manager,HRD,Punjab National Bank, Circle Office, Malda, PS- English Bazar, West Bengal, 732101.


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel