পশ্চিমবঙ্গে জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি নিয়োগ। WB Bank Group D Recruitment ।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর ।এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুযোগ পশ্চিমবঙ্গের সরকারি ব্যাংকে চাকরি করার। খুব ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে আপনার হাতে। নিজের জেলায় থেকে এই চাকরি করতে পারবেন এমনটাও সুযোগ দেওয়া হবে যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী ব্যাংকের গ্রুপ ডি পদে চাকরি করতে চায় বা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অব্দি পড়বে কারণ নিচে আবেদন ও নিয়োগ সংক্রান্ত সবিস্তারে আলোচনা করা হবে। 



শূন্যপদের নাম : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি -পিয়ন পদে নিয়োগ করা হবে।


 মাসিক বেতন:  যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করবে এবং কাজে নিযুক্ত হবে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের ব্যাংক কর্তৃপক্ষ থেকে মাসিক বেতন হিসেবে 14500 টাকা থেকে 28145 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী রাজ্যের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক কিংবা তার সমতুল্য যোগ্যতা অর্জন করে রয়েছে, সে সকল সমস্ত প্রার্থী এই পদে আবেদন করতে পারবে৷ 


আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরিপ্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত চাকরিপ্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 24 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে। 


কীভাবে আবেদন করবেন? 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে আবেদন করতে চায়, সে সমস্ত চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদনপত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.pnbindia.in) থেকে পেয়ে যাবেন অথবা নিচের শেষের দিকে আবেদন পত্র দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটি পূরণ করে জমা করতে হবে। 

আবেদনের শেষ তারিখ : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডি পদে অফলাইনে আবেদন জমা করার শেষ তারিখ 10/05/2022 তারিখ। 


আবেদন ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস জমা করবেন? 

1.প্রথমে নিচে থেকে আবেদন পত্র ডাউনলোড করবেন তারপর আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। 

2. বয়সের প্রমাণপত্র 

3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট

4. পাসপোর্ট সাইজের ছবি 2 কপি

5. পরিচয় পত্র ও বাসিন্দা প্রমান 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন ফর্মের সঙ্গে জমা করতে হবে। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আবেদনপত্রটির নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে- “ The Deputy Circle Head , Punjab National Bank , Circle Office- Paschim Medinipur , HRD Dept , Sahid Kshudiram Bose Road , Berge Town , Medinipur , Pin - 721101 " এই ঠিকানায় ।



আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন। 


Official Website : www.pnbindia.in


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here