পশ্চিমবঙ্গের স্কুল গ্রুপ ডি পদে নিয়োগ। WB School Group D Job ।

 পশ্চিমবঙ্গে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের স্কুল। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের স্কুলে নন টিচিং স্টাফ হিসেবে গ্রুপ ডি সমতুল্য পদে নিয়োগ করা হবে। সাধারণত SSC এর পরীক্ষা দিয়ে রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে চাকরি করতে হয় কিন্তু স্কুল কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সংশ্লিষ্ট স্কুলে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে অর্থাৎ ভারতীয় স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদনের যোগ্য। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন -



রাজ্যের স্কুলে নন টিচিং স্টাফ পদে কিভাবে আবেদন করবেন:
যে সকল চাকরিপ্রার্থী রাজ্যের স্কুলে নন টিচিং স্টাফ পদে আবেদন করতে চান, সে সমস্ত চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে সেটা সঠিকভাবে পূরণ করার পর তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি জমা করতে হবে।

আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন পত্র 06-05-2022 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন :
1. মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
2. মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট সমুহ
3. আধার/ভোটার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5.পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি
6. অভিজ্ঞতা

নিয়োগ প্রক্রিয়া : আবদন গ্রহণের তারিখ শেষ হলে অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ জারি করে ইন্টারভিউ-র তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের নাম : নন টিচিং স্টাফ

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সমমান কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : 01-04-2022 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 50 বছরের মধ্যে।

আবেদন ফী : অফলাইনে আবেদন করতে আবেদন ফী হিসেবে ডিমান্ড ড্রাফট করে সাধারণ ও ওবিসিদের জন্য 400 টাকা এবং অন্যান্যদের জন্য 200 টাকার ফি জমা করতে হবে সংশ্লিষ্ট স্কুলের ঠিকানায়।

আবেদন পত্র ও ডিমান্ড ড্রাফট পাঠানোর ঠিকানা : SAINIK SCHOOL PURULIA
PO Sainik School-723104, Dist Purulia (WB)

 

More Job : মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 
Official Website : www.sainikschoolpurulia.com


Notice and Application Form : Click Here


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel