স্বাস্থ্য দপ্তরে শতাধিক গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WBHRB Group C job ।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে (WBHRB) গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে(WBHRB) শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ছেলে ও মেয়ে উভয় পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী যারা সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করা হল -



মোট শূন্যপদ : 151 টি 

কীভাবে আবেদন করবেন? 

উপরোক্ত পদে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহন করা হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে 21 এপ্রিল 2022 থেকে এবং অনলাইন আবেদন গ্রহন চলবে আগামী 5 মে পর্যন্ত। 


আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 160 টাকা এবং সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না। Pay Fee through Banks participating in the GRPS (Govt. Receipt Portal System)


নিয়োগ প্রক্রিয়া : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা এবং এছাড়াও চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক ডিগ্রি পাশ করতে হবে সঙ্গে বাংলা ভাষায় কথোপকথন ও লেখা এবং পড়তে জানতে হবে। 


আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স সীমা হতে হবে 39 বছরের নিচে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র 

4. পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে 

5.আরও অন্যান্য


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 


অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 

অনলাইন আবেদন : ক্লিক করুন 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here