প্রায় 1 যুগ পার হতেই চলেছে WBSSC নিয়োগ নিয়ে একটুও মাথা ব্যথা নেয় রাজ্য সরকারের। শুধু তাই নয় গত কয়েক বছর আগে WBSSC-র মাধ্যমে রাজ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা ও ফলাফল বেরোলেও নিয়োগ এখনো ধোঁয়াশায় দিন কাটছে। এদিকে দিনে দিনে বেকারত্ব হুহু করে বেড়েই চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নানা আন্দোলন বা ধর্না করেও মিলেনি সুরাহা। এই ভাবে বহু বেকার, কেও চায়ের দোকান আবার কেওবা টোটো চালক কাজ খুজে নিয়েছে।
এর মধ্যে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেলো। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ নিয়ে নড়েচড়ে বসতে চলেছে রাজ শিক্ষা দপ্তর ও এসএসসি দপ্তর। রাজ্য নয়া করে শিক্ষক নিয়োগ নিয়ে সবুজ সংকেত দিয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হতে পারে এবারে রাজ্যের সকল শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্তদের অপেক্ষার অবসান।
এদিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC ) মাধ্যমে রাজ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব চাকরিপ্রার্থী সংগঠন । পশ্চিমবঙ্গ এসএলএসটি(WBSLST) ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শঙ্কর সামন্তের নেতৃত্বে এক প্রতিনিধিদল নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে গত বুধবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন । তাঁর হাতে সংগঠনের দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেওয়া হয় । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন এক অনুষ্ঠান শেষে এসএসসি(SSC) সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন , ' আমরা আদালতের নির্দেশ মেনে বা আদালতের সঙ্গে সহযোগিতা করে এবং আইনি পন্থায় আগামী দিনে কর্মনিয়োগ ও কর্মসংস্থান বজায় রাখব । '
More Job : রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শেষ তারিখ 26 এপ্রিল।
শঙ্করদের দাবি , রাজ্যে স্নাতক স্নাতকোত্তর উত্তীর্ণ এবং বিএড প্রশিক্ষিত মোট প্রায় ১২ লক্ষ প্রার্থী রয়েছেন । গত 6 বছর WBSSC-র কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না - হওয়ায় , এই চাকরিপ্রার্থীরা আর কবে পরীক্ষা দেবেন ? কারণ , তাঁদের বয়স দিন দিন বেড়ে চলেছে । অথচ , বহু স্কুল থেকে শিক্ষকের অভাবে পড়াশোনায় বিঘ্নের খবর আসছে । তাই দুর্নীতিদমনের পাশাপাশি এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণে দ্রুত বিজ্ঞপ্তি জারি করুক ।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে জেলায় জেলায় প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

