পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশে GDS পদে মোট প্রায় 1950 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী GDS পদে আবেদন করতে ইচ্ছুক এবং তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ রয়েছে এমন সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে পারবে। WB Postal GDS Reqruitment ।
শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গের পোস্ট অফিস গুলিতে GDS পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী গ্রামীণ ডাক সেবক -GDS পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাধ্যমিক পাশ। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : যারা পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক -GDS পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। এছাড়াও যারা বিভিন্ন রিজার্ভ গোষ্ঠিতে পরে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যে সকল প্রার্থী GDS পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল নোটিশ এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারেন।
আবেদন ফী : যো সকল চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে মোট 100 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফী জমা করতে হবে না।তবে OBC দের ক্ষেত্রে আবেদন ফী ছাড় দেওয়া হবে না ।
নিয়োগ প্রক্রিয়া : খুব সহজ পদ্ধতিতে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার সময় আপনাকে 5 টি খালি পদের পোস্ট অফিসের নাম দেওয়া হবে সেই পোস্ট অফিসে যদি আপনার মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের পরিমান সবচেয়ে বেশি কিংবা আপনার মাধ্যমিক প্রাপ্ত শতাংশ সবচেয়ে বেশি হয় তাহলে আপনি ওই পদের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন এর সুযোগ পাবেন। ডকুমেন্টস ভেরিফিকেশন এই কোনো সমস্যা না হলে আপনাকে GDS পদে নিযুক্ত করা হবে।
মাসিক বেতন : এখানে প্রতি মাসে 12,000- 18,000 টাকা বেতন দেওয়া হবে।
যে সকল প্রার্থী পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক -GDS পদে আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অথবা অনলাইনে আবেদন সহ অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।
Official Notification : Click Here
Official Website : Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel

.jpg)