পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের সুখবর শোনালো রাজ্য সরকার। ফের রাজ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, এমনটাই জানানো হয়েছে। রাজ্যে মোট প্রায় 2,200 শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WB Police Reqruitment Board) মাধ্যমে নিয়োগ করা হবে ।পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা যারা পুলিশ পদে আবেদনের যোগ্যতা রাখে তারা ছেলে কিংবা মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী রাজ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি করতে চান? এবং এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে শেষ পর্যন্ত পড়তে হবে আরও বিস্তারিত জানার জন্য। WB Police Constable Reqruitment 2022।
শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WB Police Constable)
মোট শূন্যপদ : প্রায় 2,200 শূন্যপদে নিয়োগ করা হবে তবে সংখ্যাটা কিছুটা কম বা বেশি হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চাই বা আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে তবে মাধ্যমিকের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা : যে সকল যুবক ও যুবতী আবেদন করতে চাই তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে। এছাড়াও যারা এসসি ও এসটি তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
বাসিন্দা : আবেদনকারী যুবক যুবতীদের অবশ্যই ভারত কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
ভাষার জ্ঞান : প্রার্থীকে ভাষার জ্ঞান হিসেবে বাংলা ভাষায় কথোপকথন, লিখন ও পড়তে জানতে হবে। এছাড়াও অন্য ভাষা জানা থাকলেও আবেদন করতে পারবে।
শারীরিক পরিমাপ কেমন হতে হবে?
1. পুরুষ প্রার্থীদের জন্য : উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি এবং ছাতি হতে হবে 78 সেমি( 5 সেমি প্রসারণের ক্ষমতা রাখতে হবে)
2. মহিলা প্রার্থীদের জন্য : উচ্চতা হতে হবে 160 সেমি এবং ওজন হতে হবে 49 কেজি।
এছাড়াও পুলিশ চাকরিতে ছাড় পাওয়া জাতিদের সরকারি নিয়ম অনুসারে বয়স,উচ্চতা, ওজনের ছাড় দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
রাজ্য পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের WB Police Reqruitment Board এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন গ্রহন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া : রাজ্য পুলিশ কনস্টেবল পদে 4 টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে -
1. প্রথমে থাকবে 100 নম্বরের MCQ টাইপ প্রশ্নের পরীক্ষা যেখানে থাকবে -সাধারণ জ্ঞান 50, অঙ্ক 30 এবং রিজনিং 20। সঙ্গে নেগেটিভ মার্ক 1/4।
2.এর PMT এবং PET :পুরুষদের 6.30 মিনিটে 1,600 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে 4.30 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে ।
3. Main পরীক্ষা :মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে সাধারণ জ্ঞান 25 নম্বর , ইংরেজি- 25 নম্বর , গণিত -20 নম্বর , রিজনিং -15 নম্বর । ( 1 / 4 নেগেটিভ মার্ক )
4.শেষে ইন্টারভিউ- 15 নম্বর ।
উপরে সবকটি প্রক্রিয়ায় ভালো ফলাফল অর্জন করলে এই নিয়োগের ক্ষেত্রে ফাইনাল মেরিটে নাম আনা যাবে।
বিশেষ ঘোষণা : রাজ্য পুলিশ কনস্টেবলে মোট প্রায় 2,200 শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি এখনো অফিসিয়ালি প্রকাশ করা হয়নি তবে জানা গিয়েছে চলতি মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা আপনাদের সামনে সেই খবর সর্বপ্রথম নিয়ে আসার চেষ্টায় লেগে থাকবো। অথবা আপনি নিজে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে দেখেনিবেন -
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)